রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন নেংগুড়াহাট আমতলা মার্কেট রবিউলের ইসলাম নেংগুড়াহাট মহিলা দাখিল মাদ্রসা মাঠে পাগল মেলা, প্রীতিভোজ এবং কম্বল বিতরণ করেন। দেশে চলছে কনকনে শীত পাশাপাশি। গ্রাম এলাকায় ঘন কুয়াশা, আর অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানবতার একটু ছোঁয়া সংগঠন। গতকাল দুপুরে পাগল মেলা, প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ফুটপাতে ভাসমান, অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন মানবতার একটু ছোঁয়া সংগঠনের সভাপতি রবিউল ইসলাম বলেন, আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান, বাজার কমিটির সভাপতি আ. ওদুদ, সাধারণ সম্পাদক ডাক্তার মুকুল, ইঞ্জিনিয়ার রিপন হোসেন, শিমুল হোসেন, ইব্রাহিম হোসেন খলিল ও আসিফ প্রমুখ।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি