পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার ভূমি অফিসের কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব প্রশাসন)/উপজেলা/সার্কেল ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের নিমিত্তে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের কর্মচারীরা গত পহেলা মার্চ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে আসছে। বৃহস্পতিবারও অব্যাহত ছিল এ পূর্ণদিবস কর্মবিরতি। কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুল বারি, সার্টিফিকেট পেশকার প্রতুল জোয়াদ্দার, প্রসেস সার্ভেয়ার টিপু সুলতান, আরিফুল ইসলাম খান, আব্দুল খালেক, রবিউল ইসলাম ও পারভেজ আলম।
সর্বশেষ
- প্রেসক্লাব যশোরে ফের বড় ধাক্কা
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- যশোরে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভের অভিযোগে মামলা, আসামি ১১৩
- সরকারি রাস্তা ছিল ২২ ফুট, দখলে এখন ৭ ফুট—নেপথ্যে কবির-খায়েরুল চক্র!
- প্রেসক্লাব যশোরের আহ্বায়ক পদ থেকে একরাম-উদ-দ্দৌলার পদত্যাগ
- শরীরে, গাড়িতে, পকেটে স্বর্ণ যাচ্ছে সীমান্তে
- ঝিনাইদহে কয়েক ঘণ্টায় সড়ক, বিদ্যুৎ ও রেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
- গুদামে সার, মাঠে সংকট