নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর পার্কের দুইটি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। পানিতে অক্সিজেন সংকট ও দূষণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুকুরের পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রায় ৫ লাখ টাকার ৪৭ মণ বড় মাছ পৌর পার্কের দুটি পুকুরে মুক্ত করা হয়েছে। এর মধ্যে সিলভারকাপ মাছ মরে ভেসে উঠেছে। এছাড়া পুকুরে ছাড়া রুই, কাতলাসহ অন্যান্য মাছও পানির উপরে এসে চলাচল করছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, পুকুরের পানিতে সম্ভবত অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পানিতে গ্যাস হয়ে যাওয়ায় কিছু মাছ বিশেষ করে সিলভারকার্প মাছ মারা গেছে। আমরা দ্রুত পুকুরের সমস্যা নিরসনে ব্যবস্থা নিচ্ছি।
পৌরপার্কে প্রতিদিন সকালে হাঁটতে যান কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর কবু। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যেকারণে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুকুরের অন্যান্য মাছ রক্ষায় পৌরসভাকে এখনই উদ্যোগ নিতে হবে।
এ ব্যাপারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, অক্সিজেন সংকট থাকলে মাছ মারা যেতে পারে। আবার পুকুরের পানি যদি তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে তাহলে সেখানে এক ধরণের গ্যাস তৈরি হয়। এজন্য পুকুরের পানি পরীক্ষা করা প্রয়োজন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ