পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বন্য পাখিসহ দুই শিকারীকে আটক করা হয়েছে। আটক দু’জনকে জরিমানা এবং উদ্ধারকৃত পাখি প্রকৃতিতে মুক্ত করে দেয়া হয়েছে। বুধবার সকালে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কয়েকটি বন্য পাখিসহ উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিভূতি বিশ্বাস (৪৮) ও সুশান্ত বিশ্বাস (৩২) কে হাতেনাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উদ্ধারকৃত পাখি প্রকৃতিতে মুক্ত করে দেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণি সংরক্ষণ আইনে আটক দুই শিকারীর প্রত্যেককে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই নাসির উদ্দীন, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল ও পেশকার ইব্রাহীম।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে