কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরের নতুন মূলগ্রামে কর্মকারপাড়া, বিশ্বাসপাড়া ও খাঁপাড়ার প্রায় ৫০ পরিবারের যাতায়াতের পথ জাল দিয়ে দুটি স্থানে ঘিরে রেখেছে ক্ষমতাধর এক ব্যক্তি। ভুক্তভোগীরা এ ঘটনায় তাদের যাতায়াতের পথের প্রতিবন্ধকতা অপসারণের জন্য উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেছেন।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, কর্মকারপাড়া, খাঁপাড়া ও বিশ্বাসপাড়া থেকে প্রধান সড়কে আসার পথে প্রাায় ৫০ ফুট দীর্ঘ পথের ২টি স্থানে বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই পথ দিয়ে তিন পাড়ার বাসিন্দাসহ এলাকার মানুষ নতুন মূলগ্রাম হাটে যান। বিল থেকে ফসল নিয়ে আসেন।
ঘটনাস্থলে উপস্থিত সায়রা বানু (৬৫) বলেন, আমাদের এলাকার মানুষ বন্ধ করা পথ দিয়ে ধান বাড়ি আনত। ৫০ বছর আগে বিয়ের পর থেকেই দেখছেন এই পথে কর্মকারপাড়ার মানুষ যাতায়াত করেন। এ এলাকার সাবেক মেম্বার মোশারফ হোসেন মঙ্গলবার পথের দুই মাথায় বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন।
ভুক্তভোগী ইন্দ্রজিত কর্মকার বলেন, তাদের এখন প্রায় এক কিলোমিটার ঘুরে নতুন হাটে বাজার করতে যেতে হয়। পথ বন্ধ না করলে ২শ’ মিটার গেলেই নতুন হাট।
বেড়া দেয়ার বিষয়ে মোশারফ হোসেন জানান, তিনি ভাইদের কাছ থেকে এই জায়গা দলিল করে নিয়েছেন। কোনো মতেই তিনি অবরুদ্ধ পাড়ার লোকজনদের এই পথ ব্যবহার করতে দেবেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মানবিক কারণে পথের বেড়া অপসারণ করা প্রয়োজন বলে জানান। তিনি জানান, বন্ধ ওই পথের পাশে রাস্তার জন্য একটি সরকারি জায়গা থাকলেও সেটি ভেঙ্গে পুকুরে পড়েছে। এটি প্রকল্প নিয়ে রাস্তা করে দিলে সমস্যার সমাধান হবে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
