বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ বাঘারপাড়া উপজেলা শাখার নবাগত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন। বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্যজীবীলীগের ডা. আবু তোহা আহম্মেদ। জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, জেলা মৎস্যজীবীলীগের সদস্য মশিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবনেতা আফজাল হোসেন সঞ্জিব, আহবায়ক এম এন শাহিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিপংকর বিশ^াস,শামিম,শ্যামল,শিমুল,জনি,মুরাদ প্রমুখ। এদিন একযোগে বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে