মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুন্নাহার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকালে বিআরডিবি (সমবায়) কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার দায়িত্বভার অনুষ্ঠানে চেয়ারম্যান নুরুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ব্যক্তিগত কর্মকর্তা গাজী আসাদুজ্জামান আসাদ, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মর্জিনা খাতুন, সমিতির সহসভাপতি রুমিচা বেগম, সদস্য নিজাম উদ্দীন, একরামুল কবীর, হায়দার আলী, শফিকুল ইসলাম, মিঠু বাইন, মাহবুর রহমান কালু, মকবুল হোসেন, এহসানুর কবীর সোহাগ প্রমুখ।
সর্বশেষ
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ
- যশোরের মাটি ও মানুষের নেতা তরিকুল ইসলামকে স্মরণ
- ভাঙা পা নিয়ে বলেছিলেন, ‘তোর বাড়িতে থাকব’
- দাঁত উপড়ে নির্যাতন করা হয়েছে, তবু আদর্শের সঙ্গে আপস করেননি
- যশোরে আওয়ামী লীগ-যুবলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার
- আড়াই কোটি টাকায় বদলে যাবে লালদীঘি
- জাপানের হাত ধরে বদলাবে অর্থনীতির চিত্র?
- যশোরে ৯৮ সার ডিলারের ৬৫ জন বিএনপির, বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যবসায়ীরা