ঢাকা অফিস
দেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিপিসির এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে প্রতিদিন ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন সরবরাহ করা হবে।
এর আগে গত শনিবার সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে। নতুন নির্ধারিত দামে—
ডিজেল : লিটারপ্রতি ১১৫ টাকা (১৫ টাকা বৃদ্ধি)
অকটেন : লিটারপ্রতি ১৪০ টাকা (২০ টাকা বৃদ্ধি)
পেট্রোল : লিটারপ্রতি ১৩৫ টাকা (১৯ টাকা বৃদ্ধি)
কেরোসিন : লিটারপ্রতি ১৩০ টাকা (১৮ টাকা বৃদ্ধি)
মূল্যবৃদ্ধির পরপরই সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্ত বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে ভোক্তাদের ওপর বাড়তি দামের চাপ কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন মূল আলোচনার বিষয়।
