কল্যাণ রিপোর্ট : যশোরে গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমান্ত দম্পতিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে শহরের রেল রোডে ফুট গোডাউন এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাবেক কৃষি ব্যাংকের অডিট অফিসার মুস্তাফিজুর রহমান (৬৪) ও তার স্ত্রী চারমিনা খানমকে (৪২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমান জানান, তিনি তার বসতবাড়ি দ্বিতীয় তলায় স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের দক্ষিণ পাশের গাছ বেয়ে ওঠে বাসার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা ঘুমন্ত অবস্থায় তার বুক, পেট, ঘাড়, তলপেট ও পিঠে আটটি ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী ঠেকাতে আসলেও তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসাপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার রায়হান কবীরের উদ্ধৃতি দিয়ে বলেন, রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি