নিজস্ব প্রতিবেদক : যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি অপু মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকালে শহরের আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি শহরের খালধার রোডের হাবিবুর রহমানের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার বলেন, খালধার রোডের বাসিন্দা অপু মিয়া ওরফে ডিসিস্ট (১) অপু রিকসা যোগে শহরের বড়বাজার যাওয়ার পথে আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা কয়েকজন তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে ঢাকা নেওয়ার পথিমধ্যে অবস্থা খারাপ বুঝতে পেরে স্বজনরা ফরিদপুরের একটি প্রাইভেট ক্লিনিকে নেন। সেখানে বেলা ১১ টার দিকে তিনি মারা যান।
ওসি রূপন কুমার সরকার আরো জানান, ডিসিস্ট অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক, দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে। তাকে হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ