নিজস্ব প্রতিবেদক : যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি অপু মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকালে শহরের আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি শহরের খালধার রোডের হাবিবুর রহমানের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার বলেন, খালধার রোডের বাসিন্দা অপু মিয়া ওরফে ডিসিস্ট (১) অপু রিকসা যোগে শহরের বড়বাজার যাওয়ার পথে আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা কয়েকজন তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে ঢাকা নেওয়ার পথিমধ্যে অবস্থা খারাপ বুঝতে পেরে স্বজনরা ফরিদপুরের একটি প্রাইভেট ক্লিনিকে নেন। সেখানে বেলা ১১ টার দিকে তিনি মারা যান।
ওসি রূপন কুমার সরকার আরো জানান, ডিসিস্ট অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক, দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে। তাকে হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
সর্বশেষ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা
- যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস কর্মসূচি, অবরোধের নামে সহিংসতা, আগুনে ঝরল প্রাণ
- প্রকৃতির নৈসর্গিক পরিবেশে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো গ্র্যান্ড ওপেনিং
- নওয়াপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৯ নেতা
- হলুদের বর্ণিল আয়োজনে যশোরের রাজপথে সানরার স্মার্ট যাত্রা
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, এক কাতারে যশোরের বিশিষ্টজনেরা
- ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’ স্লোগানে উত্তাল বেনাপোলের রাজপথ