বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের আকরাম সরদারের ছেলে আলিফের (৮) চোখের কর্নিয়া সংযোজনের জন্য তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।
আকরাম সরদার জানিয়েছেন, শিশু আলিফ খেলা করবার সময় চোখে পেরেক ঢুকে চোখের কর্র্নিয়া নষ্ট হয়ে যায়। তার চোখ অপারেশন করে পেরেকটি অপসারণ করা হয়। কিন্ত ওই চোখ দিয়ে সে কোন কিছু দেখতে পায় না। চিকিৎসকরা বলছেন, কর্র্নিয়া সংযোজন করা জরুরী, নাহলে অপর চোখটিও নষ্ট হয়ে যেতে পারে। তবে চিকিৎসা ব্যয় বাবদ ৬-৭ লাখ টাকা প্রয়োজন,কিন্ত অসহায় পিতার পক্ষে এতো টাকা ব্যয় বহণে দুরূহ ব্যাপার।
আলিফের পিতা জুট মিল শ্রমিক। চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ তার নেই। ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মোবাইল-০১৭৭৭৯০৪৫৮৯ (বিকাশ)।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে