নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ করেন যশোর পুনাকের সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে যশোরের এসপি প্রলয় কুমার জোয়াদারের পত্নী ও পুনাক সভানেত্রী বিপ্লবী রানী বলেন, আমরা জেলা পুলিশের পাশাপাশি পুনাকের সদস্যরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া লোকেদের জন্য কিছু করার, মূলত তারই ধারাবাহিকতায় আজকেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করবো আমাদের এই কার্যক্রমগুলো আরো বেশি করে চালিয়ে যেতে এবং এতো সুন্দর একটি প্রোগ্রামে জেলা পুলিশ সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাই।
কর্মসূচিতে প্রায় ৩০০ জন শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
