বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি
চৌগাছা-ঝিকরগাছার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এদেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়ন শীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। এ অবস্থায় একাত্তরের পরাজিত শক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর সড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সরকারের উন্নয়ন কাজকে ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে। তাই একাত্তরের পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার বিকল্প নেই। বুধবার দুপুরে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, শংকরপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অধ্যাপক কামরুল হাসান, কবিরুজ্জামান মিঠু, জাকিরুল ইসলাম মিন্টু, নাজমুল ছায়াদ, আব্দুর রহিম পশারী, খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রুনা ও ছাত্রলীগ নেতা সুমিত চ্যাটার্জীসহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি