মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সাবেক এমপি প্রয়াত খান টিপু সুলতানের মণিরামপুরস্থ বাসভবনে সন্ত্রাসী হামলা ও চুরির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর পৌরসভা কার্যলয়ের সামনে উপজেলাবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, কাশিমনগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক দ্বীন ইসলাম মনা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা খাতুন সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার, ইউপি সদস্য সঞ্জয় সাহা, সাবেক ইউপি সদস্য প্রদীব হালদার প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সাবেক সংসদ প্রয়াত খান টিপু সুলতান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য হুমায়ুন সুলতান সাদাবের বাসভবনে পরিকল্পিতভাবে হামলা ও চুরি হয় ।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে