নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি সন্ত্রাসী হামলায় আহত দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদকে গতকাল যশোর জেনারেল হাসপাতালে দেখতে যান। এসময় তিনি সাংবাদিক খালিদের শারীরিক খোঁজখবর নেন ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের আশ্রয়ে প্রশ্রায়ে থাকা সন্ত্রাসীরা এতো বেপরোয়া যে সাংবাদিকরা পর্যন্ত রেহায় পাচ্ছে না। সেখানে সাধারণ মানুষ কতটা অসহায় তা বলার অপেক্ষা রাখে না।
এরআগে বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি সড়ক দুর্ঘটনায় আহত শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহাজান কবির বিশ্বাসকে (করিয়া শাহাজান) হাসপাতালে দেখতে যান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাজিম আজিম সাগর, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সদস্য খাদেমুল বাসার সুমন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মোস্তাছিম বিল্লাহ অপু।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে