ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট। তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) চুক্তি ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন। বরিস জনসনের কাছে একটি চিঠিতে লর্ড ফ্রস্ট বলেছেন, ‘ব্রেক্সিট এখন নিরাপদ’। এতদিন ভ্রমণের বর্তমান দিক সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম। লর্ড ফ্রস্ট এক সপ্তাহ আগেই তার পদত্যাগপত্র দিয়েছেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত কর্মসূচির সঙ্গে আংশিকভাবে দ্বিমত পোষণ করেছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে লর্ড ফ্রস্ট চিঠিতে লিখেছেন, আশা করি দ্রুত আমার পদত্যাগপত্রটি কার্যকর হবে। এসময় তিনি দেশে একটি ‘স্বল্প-কর’ অর্থনীতি দেখার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আশা করি আমরা যত দ্রুত সম্ভব…
Author: admin
কল্যাণ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের কাছে আমার প্রত্যাশা- আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। রোববার সকালে ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় বিজিবি সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখবেন- শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ…
কল্যাণ ডেস্ক : বেশ কিছু দিন ধরে রাতের তাপমাত্রা কমছে। সেই অনুপাতে দিনের তাপমাত্রা কমছে না। দেখা যাচ্ছে, রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমলেও দিনে ফের বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আজ রোববার থেকে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতরাত থেকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরের শেষদিকে আমাদের দেশে সাধারণত শীতের তীব্রতা থাকে। ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমবে। আর ডিসেম্বরের শেষদিকে দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার…
দৈনিক কল্যণে ১৮ ডিসেম্বর বিভিন্ন স্থানে ৫টি হত্যার খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৩টি ঘটনা যশোরের, একটি ঝিনাইদহের ও অন্যটি সাতক্ষীরার। যশোরের ঘটনাগুলোর মধ্যে যশোর শহরের পুরাতন কসবার রহিমা খাতুনের লাশ উদ্ধার করা হয় ১৬ ডিসেম্বর। লাশটি লেপ দিয়ে মোড়ানো ছিল। রহিমার ছেলে টুটুলের অভিযোগ অনুযায়ী তার মার দ্বিতীয় স্বামী এই হত্যাকা- ঘটিয়েছে। স্বামী পালিয়ে গেছে। এই শহরের আর একটি হত্যার ঘটনা ঘটেছে হুশতলায়। ১৭ ডিসেম্বর সেখানকার ভাংড়ি শ্রমিক রাকিব সরদারকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের আবদুল হাকিম জমাজমির দ্বন্দ্বে আপন ভাই-ভাতিজার হাতে নিহত হয়েছে ১৭ ডিসেম্বর। হত্যাকা-ের অন্য দুটি ঘটনা একটি ঝিনাইদহের ও অন্যটি…
জহিরুল হক প্রাণ ফিরে পাচ্ছে যশোরের বি. সরকার মেমোরিয়াল ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। শতাব্দি প্রাচীন এই নাট্যমঞ্চটিকে সবাই তসবির সিনেমা হল হিসেবে চেনে। এটি যশোর জেলা শহরের প্রাণকেন্দ্র টাউন হল ময়দানের পূর্ব পাশে অবস্থিত। ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্যের লীলাভূমি যশোর। যশোর জেলার পরতে পরতে ছড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক নান্দনিক স্থাপনা। সে রকমই একটি অন্যতম নান্দনিক স্থাপনা হলো বি. সরকার ঘূর্ণায়মান মঞ্চ। এই শতাব্দি প্রাচীন বি. সরকার অর্থাৎ বিশে^স্বর সরকার স্মৃতি ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ ১৯২১ সালে টাউন হল ময়দানে পূর্বপাশে তৈরি হয়। এটি শুধু ১০০ বছরের পুরনো তাই নয়, বর্তমানে এখনো টিকে থাকা অন্যতম নাট্যমঞ্চ। আর বাংলাদেশের দ্বিতীয় ঘূর্ণায়মান মঞ্চ এটি। যেখানে এখন তসবির সিনেমা…
নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার গদখালী বাজারে অবস্থিত গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এলাকাবাসী জানান, ছাত্রলীগ নেতা শাহারিয়ার নিলয় সোহাগের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল শনিবার বিকেল ৩ টার দিকে তবিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান এম আর ট্রেডার্সে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। ছেলেকে না পেয়ে দোকানে পিতা তবিবরকে গালিগালাজ করে এবং দোকানের মালামাল নষ্ট করে। পরে ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নিলয় সোহাগ তার পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দিয়ে দলবল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবিবর রহমান তবি বলেন, আমার ছেলে হৃদয়ের সাথে সোহাগের চাচাতো…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যতিক্রমী ও মহতী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন-সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির। প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ…
আব্দুল্লাহ সোহান, মণিরামপুর জাতীয় পর্যায় নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মণিরামপুরের কৃতিকা বিশ্বাস। অপরদিকে চতুর্থ জাতীয় জুজুৎসু কারাত প্রতিযোগিতায় মণিরামপুরের মা ও মেয়ে কৃতিত্ব লাভ করেছেন। কৃতিকা বিশ্বাস মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাংকন, রচনা, গান, নৃত্যসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। কৃতিকা মণিরামপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায় নৃত্যে প্রথম হয়ে জাতীয় পর্যায় ঢাকায় অংশ নেয়। তার বাবা ধীমান কুমার বিশ্বাস মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং মা পল্লবী বিশ্বাস বাধাঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মহান বিজয় দিবসে ঢাকাস্থ…
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি শনিবার বিকেলে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এছাড়া শোভাযাত্রায় পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, শেখ হাশেম আলী, ইউপি চেয়ারম্যান শাহাজান…
চারু আদিত্য কোন কিছুই এক করা যাচ্ছে না যশোরের আওয়ামী লীগের গ্রুপ বিভাজনের রাজনীতি। বিজয় দিবসের মত জাতীয় কর্মসূচিও প্রতিন্দন্দ্বী গ্রুপ দুটিকে এককাতারে আনতে পারেনি। যশোরে দলটির কেন্দ্র ঘোষিত বিজয় দিবসের শোভাযাত্রা কর্মসূচিও পৃথকভাবে পালন হয়েছে। মুক্তিযুদ্ধে বিজয়ের সুর্বণজয়ন্তী উপলক্ষে শনিবার যশোর শহরে আলাদাভাবে শোভাযাত্রা বের করে দুটি গ্রুপ। এদিন সকাল ১১টায় জেলা কার্যালয় থেকে শহরে বিজয় শোভাযাত্রা বের হয়। জেলা আওয়ামী লীগের ব্যানারে এই শোভাযাত্রা বের হয়। ‘নাবিল গ্রুপ’ বলে পরিচিত জেলা আওয়ামী লীগের এক অংশের নেতারা তাদের সমর্থকদের নিয়ে এই শোভাযাত্রা বের করেন। বিকেল ৩টায় জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে আরেকটি বিজয় শোভাযাত্রা বের হয়।…