Author: admin

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দোয়া

নিজস্ব প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে পৃথক দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর জেলা স্বেচ্ছাসেবক দলের এবং বাদ মাগরিব জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,…

Read More
যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর আলীর ১৭ বছর সাজা

নিজস্ব প্রতিবেদক যশোরে অস্ত্র মামলায় শুকুর আলী ওরফে পংখিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ^াস এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত শুকুর আলী যশোর সদর উপজেলার সোনাডাঙ্গা-গাবতলা সরদারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকেলে কোতোয়ালি থানা পুলিশ যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের কবিরাজ বাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে শুকুর, তাইজুল ও শহিনকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই শোয়েব উদ্দিন আহমেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা…

Read More
যশোরে পিপি ও এক আইনজীবীর বিরুদ্ধে পাল্টা চাঁদা দাবির মামলা

নিজস্ব প্রতিবেদক যশোরের সরকারি আইন কর্মকর্তা (পিপি) ও এক আইনজীবীর বিরুদ্ধে এবার পাল্টা চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের ঘোপ জেল রোড এলাকার শাহিনুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবির মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল ও অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহজাহান কবীর খান বিপ্লব। বাদী মামলায় জানিয়েছেন, তিনি শিক্ষিত একজন বেকার মানুষ। কোন চাকরি না হওয়ায় বর্তমানে জীবিকার তাগিদে যশোর শহরের দড়াটানা…

Read More
পানিসারায় মাটি পরীক্ষা ও সার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পেলেন ৫০ ফুলচাষি

নিজস্ব প্রতিবেদক ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ৫০ ফুলচাষিকে মাটি পরীক্ষা ও সার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুন) পানিসারায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হয়। যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ)। যশোরের ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাসিম আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত ও আসাদুল হাসান জুয়েল। হাড়িয়া গ্রামের রেশমা খাতুন ও পানিসারার আবুল হোসেন…

Read More
যশোর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। নারী কেলেঙ্কারীর অভিযোগে সোমবার (২৪ জুন) তাকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদে সুপারিশ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। এর আগে এক তরুণীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ওঠে তরিকুল ইসলামের বিরুদ্ধে। পরে ওই তরুণী…

Read More
ফসলে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নাভারণ প্রতিনিধি যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে রুস্তম আলী (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলার বেড়ে নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। রুস্তমের বড় ভাই ওসমান জানান, এদিন ভোরে ফসলে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হর রুস্তম। পরে মাঠে বিদ্যুৎচালিত সেচ দেওয়া মোটরে হাত দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, সকালে আমরা মাঠে এসে মোটরে হাত দেওয়া মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে জানাই।

Read More
বাঘারপাড়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী দায়সারাভাবে পালনে ক্ষুব্ধ নেতাকর্মীরা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়াম্বর পরিবেশে পালন না হওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। সিনিয়র দুই একজন নেতা এ বিষয়ে মুখ খুললেও কমিটি থেকে বাদ পড়ার ভয়ে অধিকাংশরা কোন কথাই বলছেন না। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলীর নেতৃত্বে দিনটি উপলক্ষে রোববার সকালে শতাধিক কর্মীর একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে এমন কাউকে দেখা যায়নি যিনি বিগত দিনে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দায়িত্বশীল কোন পদ পদবীতে ছিলেন। র‌্যালি শেষে হাসান আলী ও তার অনুসারীরা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন। এরপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত এক…

Read More
বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন সম্ভব নয় : মমতা

আন্তর্জাতিক ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত নয়। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে এই মন্তব্য করেছেন তিনি। চিঠিতে মমতা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়র জন্য পানির প্রয়োজন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে তিস্তায় পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে— যদি বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করা হয়, তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। মোদিকে লেখা…

Read More
কোপা মিশনে সকালে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (মঙ্গলবার) কোপা মিশনে নামছে লাতিন আরেক জায়ান্ট ব্রাজিল। শুরুতেই তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কোস্টারিকা। নামের ভার কিংবা শক্তিমত্তায় এগিয়ে সেলেসাওরা। ফিফা র‌্যাঙ্কিংয়েও দু’দলের পার্থক্য ৪৮ ধাপের। এখন পর্যন্ত ১১ বারের দেখায় ব্রাজিলের জয়ই ১০টি। সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সাম্প্রতিক সময়ে সেলেসাওদের পরিসংখ্যানে চোখ রাখলেও সেটির প্রমাণ পাওয়া যায়। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ১৩টি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তাদের জয়-পরাজয় পাঁচটি করে। বাকি তিনটি…

Read More
পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

কল্যাণ ডেস্ক পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোয়াইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ছাব্বির হোসেন (১৪), সিয়াম হোসেন (১০) ও নূর হোসেন (১০)। ছাব্বির নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আর সিয়াম হোসেন গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তারা দুজন নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের ছেলে। নূর হোসেন কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে পদ্মায় গোসল করতে যায় তারা। এ সময় সিয়াম ও নূর হোসেন পানিতে তলিয়ে যায়।…

Read More