কল্যাণ রিপোর্ট মহান বিজয় দিবস উপলক্ষে চৌগাছার জগদীশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শনিবার পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোর আয়োজিত এই চক্ষু চিকিৎসা শিবিরে গরীব রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। ডা. নাহিদ কামালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত চিকিৎসা শিবিরে ৩৭৫ জন চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ৩৫ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ৪২ জন গরীব রোগীকে বিনামূল্যে চশমা দেয়া হয়।
Author: admin
কল্যাণ রিপোর্ট যশোর জেলা ডিবি পুলিশ দেড়কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। এরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ দূর্গাপুর গ্রামের আব্দুল মমিন (১৯) এবং মানকিয়া গ্রামের আরিফ হোসেন (১৯)। ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপশহর চৌরাস্তা চৌগাছা বাসন্ট্যান্ডের সামনে থেকে দুই যুবককে আটক করে। পরে তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
কল্যাণ রিপোর্ট যশোর কোতয়ালি থানা পুলিশ রহমত (১৯) নামে এক যুবককে ট্রাকের চোরাই পার্টস বিক্রির সময় আটক করেছে। রহমতের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের শাহাদৎ চেয়ারম্যানের বাড়ির পাশে। কোতয়ালি থানার এসআই আব্দুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে শংকরপুর এলাকার ছোটনের মোড়ের একটি চায়ের দোকানের সামনে চোরাই মালামাল বিক্রি হচ্ছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে রহমতকে আটক করা হয়। সে স্বীকার করে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল্লাহ ট্রাকের স্ট্যাটার মটর পার্টস চুরি করে তার কাছে দিলে সে শংকরপুর নিয়ে আসে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
কল্যাণ রিপোর্ট যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের পিটিআই রোড ষষ্টিতলাপাড়ার অনীল দেবনাথের ছেলে রিংকু দেবনাথ বাদী হয়ে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মাসুদ পারভেজের বাড়ির ভাড়াটিয়া আমিরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মামলা করেছেন। বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদী রিংকু দেবনাথ চুড়িপট্টির সিটি গোল্ড ব্যবসায়ী। মার্কেটের মানেজারের কাছে যাতায়াতের সুবাদের তার সাথে পরিচয় হয় আমিরুলের। আসামি আমিরুল চেকটি চুরি করে নিজের ইচ্ছামত টাকার অংক বসিয়ে নগদায়নের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জমা দিলে ম্যাসেজের ম্যাধ্যমে অবগত হয় বাদী রিংকু। এরপর তিনি আসামিকে খোঁজাখুজি করে দেখা করতে ব্যর্থ…
কল্যাণ রিপোর্ট যশোর সিআইডি পুলিশ মাহাবুর রহমান মাহবুবকে অভিযুক্ত করে কেশবপুরের দোরমুটিয়া গ্রামের কৃষক নাজির হোসেন হত্যা মামলায় চার্জশিট দিয়েছে। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রফিকুল ইসলাম। মামলার অভিযোগে জানা গেছে, নাজির কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করতেন। ২০১৮ সালের ১৬ আগস্ট রাতে কৃষক নাজির স্থানীয় বাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে পৌঁছালে আসামি মাহাবুবসহ অপরচিতরা তাকে কুপিয়ে জখম করে। আহত নাজিমকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নাজিরের স্ত্রী খাদিজা বেগম হত্যা চেষ্টার অভিযোগে কেশবপুর থানায় মামলা করেন। পরে নাজিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে…
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামে ভাইপোর হাতে চাচা আব্দুল মান্নান ওরফে মান্নু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে জমাজমির বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় নিহতের পিতা আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন। থানার ওসি সুমন ভক্ত জানান, শফিয়ার রহমান ওরফে শফি নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর শনিবার বিকাল ৫টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়েছে।
কল্যাণ রিপোর্ট যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। যশোর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে উপজীব্য করে দিবসটি পালন উপলক্ষে যশোরে শনিবার সকালে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েদুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভূইয়া, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ যশোর শাখার উপ-ব্যবস্থাপক আমিরুল…
বেনাপোল (যশোর) প্রতিনিধি বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুইদিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে প্রায় ৩০০ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে ১০০ থেকে ১৫০ ট্রাক রফতানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। বৃহস্পতিবার বিজয় দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দু’দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, আমদানি-রফতানি বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।…
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ডে একটি পরিবহনে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ছয় হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান চালায় বিজিবি সদস্যরা। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক শাহিন আজাদ জানান, জীবননগর-কালীগঞ্জ সড়কে সম্রাট পরিবহনে তল্লাসি চালিয়ে ইয়াবার এই চালানটি আটক করা হয়। একটি মিষ্টির প্যাকেটে বিশেষ ব্যবস্থায় ইয়াবার চালানটি আনা হচ্ছিল। এগুলো মিয়ানমারের তৈরি বলেও নিশ্চিত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত কিংবা গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঝিনাইদহ প্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত সহিংসতার পথ বেছে নিয়েছে শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রীলগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু। এখন তাদের কেউই ছাড় দিতে নারাজ। উভয় প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলা, পাল্টা হামলার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এরফলে ইউনিয়নবাসী এখন চরম আতংকে দিন কাটাচ্ছেন। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ ঠেকাতে রীতিমত হিমশিম খাচ্ছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার…