অভযনগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সড়াডাঙ্গা বটতলা সার্বজনীন পূজামন্দির প্রাঙ্গণে দেশ মাতৃকা ও বিশ্বজননীর সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় বীর মুক্তিযোদ্ধা পরিমল মজুমদারের সভাপত্বিতে ১০তম বার্ষিকী অষ্ট প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪ মার্চ মঙ্গলঘট স্থাপন ও ভগবদ পাঠ আলোচনা করেন ডা. মিলন কুমার বোস। আজ ১৫ মার্চ অরূনোদয় হতে অষ্টম প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন আরম্ভ, মহানাম সুধা পরিবেশনায় সড়াডাঙ্গা মহামিলন সম্প্রদায়, মনিরামপুরের গীতা রাণী সম্প্রদায়, সাতক্ষীরার নব অষ্টসখী সম্প্রদায়, নড়াইলের শ্যামসুন্দর সম্প্রদায় ও মনিরামপুরের রাধারাণী সম্প্রদায়। আগামীকাল ১৬ মার্চ নগর পরিক্রমা কুঞ্জভঙ্গ, ধধিমঙ্গল, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ উৎসব ও মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে