পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, থানার এসআই তুষার, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন। সভায় পবিত্র মাহে রমজানের কারণে বাংলা নববর্ষ উদযাপন কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সকাল ৯টায় পহেলা বৈশাখের র্যালি করার সিদ্ধান্ত গৃহিত হয় সভায়।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
