নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ প্রকাশিত কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক এবং ক্রীড়া সংগঠক শান্তনু ইসলাম সুমিত। রোববার প্রকাশিত ওই তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তার কাউন্সিলর নির্বাচিত হওয়াকে ঘিরে যশোরের ক্রীড়া মহলে বইছে উচ্ছ্বাসের ঢেউ। ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা মনে করছেন, দীর্ঘদিন পর যশোর থেকে কোনো ব্যক্তি স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, এই নির্বাচন যশোরের ক্রীড়াঙ্গণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং জেলার ক্রিকেটসহ সামগ্রিক খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, “শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠক বিসিবির কাউন্সিলর হওয়ায় আমরা আনন্দিত। তার নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গণ আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।”
আরেক সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, “তিনি একজন সাবেক খেলোয়াড় ও সংগঠক। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী যে, তার মাধ্যমে যশোরের খেলাধুলায় গঠনমূলক পরিবর্তন আসবে।”
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক বলেন, “এবার স্বচ্ছ প্রক্রিয়ায় তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আমরা মনে করি, তিনি যশোরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধিত্ব করবেন।”
শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানিয়েছে দৈনিক লোকসমাজ পরিবারের সদস্যরা। পাশাপাশি সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ বিভিন্ন সাংবাদিক ও ক্রীড়া সংগঠকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রীড়া মহলের প্রত্যাশা, নতুন দায়িত্বে শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গণ আরও গতিশীল ও আধুনিক হবে এবং জাতীয় পর্যায়ে জেলার অবস্থান আরও সুদৃঢ় হবে।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
