নিজস্ব প্রতিবেদক: যশোরে বিশিষ্ট আইনজীবী শেখ হাসান ইমামের মৃত্যুতে রোববার ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। এরপর এক নম্বর আইনজীবী সমিতি ভবনে তার রূহের মাগফিরাত কামনা ও স্মরণ অনুষ্ঠান হয়েছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফ নূর মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট জাফর সাদিক, এটিএম নাজমুল হক, মোজাফ্ফর উদ্দিন মোহন, এম সামছুর রহমান (১), সাবেক পিপি আব্দুল কাদের আজাদ, গাজী আব্দুল কাদির, আরএম মঈনুল হক খান ময়না, পিপি এম ইদ্রিস আলী, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, মাহমুদা খানম, এবিএম সাইফুর রহমান, মোস্তাফিজুল রহমান মুকুল, আমিনুর রহমান হীরু, সাবেক জিপি সোহেল শামীম, গোলাম মোস্তফা মন্টু, এসএম বদরুজ্জামান পলাশ, অশোক কুমার রায়, শাহিনা আক্তার সুবর্না, কাজী রেফাত রেজওয়ান সেতু, সৈয়দ কবীর হোসেন জনি, শেখ ফয়সাল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক ও মোয়াজ্জেম হোসেন চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান (১)।
সর্বশেষ
- হলুদের বর্ণিল আয়োজনে যশোরের রাজপথে সানরার স্মার্ট যাত্রা
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, এক কাতারে যশোরের বিশিষ্টজনেরা
- ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’ স্লোগানে উত্তাল বেনাপোলের রাজপথ
- যশোরে বনফুল মিষ্টির দোকানে তেলাপোকার অবাধ বিচরণ, এক লাখ টাকা জরিমানা
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ
- যশোরের মাটি ও মানুষের নেতা তরিকুল ইসলামকে স্মরণ
- ভাঙা পা নিয়ে বলেছিলেন, ‘তোর বাড়িতে থাকব’
- দাঁত উপড়ে নির্যাতন করা হয়েছে, তবু আদর্শের সঙ্গে আপস করেননি