নওয়াপাড়া প্রতিনিধি
যশোর অভয়নগরে পুকুর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে অন্তঃস্বত্ত্বা মর্জিনা বেগম (২৪) তার স্বামী নিজাম মোল্ল্যা ও ভাসুর ভাসুর নাজিম মোল্ল্যাকে মারধর এবং বসতঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
আহতরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে। শুক্রবার এ বিষয়ে থানায় অভিযোগ করছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজাম মোল্ল্যার স্ত্রী চুলা তৈরির জন্য পুকুর থেকে মাটি কাটতে গেলে পূর্বশত্রুতার জেরে সোহাগ মল্লিক (৪৫) ও মিলন মল্লিক (৩৫) লাঠি, সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে নিজামকে তার বাড়িতে গিয়ে মারধর করতে থাকে। তার চিৎকারে তার পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী মর্জিনা বেগম উদ্ধার করতে গেলে তাকেও সোহাগ মল্লিক পেটে লাথি মেরে নির্যাতন করেন। এ সময় নাজিম মোল্ল্যা তার ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে উদ্ধার করতে গেলে মারধর করে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদের বসত ঘরের টিন কুপিয়ে ক্ষতি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পাথালীয়া ক্যাম্পের আইসি এসআই শামছুর রহমান বলেন, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। যার তদন্তের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। আমি পাঁচ দিনের ছুটিতে আছি।
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে
