নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর শহরে আবারও উঠে এলো প্রার্থনার হাত। আবেগ, ভালোবাসা আর আশার মেলবন্ধনে যশোরের ঐতিহ্যবাহী সংগঠন আরএন রোড ক্রীড়া চক্র আয়োজন করে দোয়া মাহফিল। প্রার্থনার সেই মুহূর্তে অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল গভীর আকুতি—“আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন।”
শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দল-মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। পরিবেশজুড়ে ছিল এক অনন্য আবেগের আবহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরএন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, সহসভাপতি এজাজ উদ্দিন টিপু, সানওয়ার আলম খান দুলু, সাইদুর রহমান মিন্টু ও সিরাজ খান মিন্টু। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক আইয়াজ উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হুদা খান, রাজিদুর রহমান সাগর ও রাজু আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত হয় নতুন কমিটির পরিচিতি সভা। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আসাদুল্লা খান বিপ্লব। সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন শহিদ উদ্দিন সাবু, শেখ শওকত আলী রনি ও শাহনেওয়াজ লেনিন। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবরিনা রিফাত ও জিনিয়া সিদ্দিকী। অর্থ সম্পাদক করা হয়েছে নাদিম হোসেনকে।
ক্রীড়া সম্পাদক হিসেবে আহাদ হোসেন, কামরুজ্জামান সাজু, মেহেদী হাসান ও আরিফ হোসেন দায়িত্ব পালন করবেন। দপ্তর সম্পাদক হয়েছেন আবদুস সালাম নাহিদ এবং সহকারী দপ্তর সম্পাদক জাকিউল ইসলাম পিংকু ও শিমুল হোসেন। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইকবাল হোসেন রুজু এবং সহ প্রচার সম্পাদক ফিরোজ আহমেদ ও দিপক সাহা।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম বাবলু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন টুটুল, রবিউল ইসলাম ও শেখ রমজান রঞ্জু। সাংস্কৃতিক সম্পাদক শাহনেওয়াজ চপল, সহ সাংস্কৃতিক সম্পাদক আল আমিন। ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ববি ও সহ ধর্ম সম্পাদক সুকুমার বিশ্বাস ও তরিকুল হুদা খান তুফান। আইন বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ রুশো। তথ্য বিষয়ক সম্পাদক খন্দকার শরিফ রেজা তপু ও সহ তথ্য সম্পাদক আবেদ আলী তপু। পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান।
পরিচিতি সভায় বক্তারা সংগঠনের ঐতিহ্য, সুনাম ও সামাজিক দায়বদ্ধতা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। দোয়া ও অঙ্গীকারের মধ্য দিয়েই শেষ হয় এই আবেগঘন আয়োজন।
