নিজস্ব প্রতিবেদক: যশোরে ২৭ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা আসামি মারজিয়া বেগম খালাস পেয়েছেন। সোমবার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস চার্জ গঠনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। মারজিয়া বেগম দিনাজপুর হাকিমপুরের জংগই গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী ও মেসার্স হিলি অটোবাইক অ্যান্ড ইলেকট্রোনিক্সের মালিক।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ জানিয়েছেন, মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত ও মুল আইনের নির্ধারিত সময় লংঘন করা চার্জ শুনানীতে আসামি অব্যহতি পেয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের নিউমার্কেট এলকার সানোয়ার হোসেন ইজিবাইক ও ব্যাটারি ব্যাবসায়ী। আসামিও অটোবাইক অ্যান্ড ইলেকট্রোনিক্সের ব্যবসায়ী। আসামি সানোয়ার হোসেনের দোকান থেকে নগদ ও বাকিতে ইজিবাইক ক্রয় করেন। একপর্যায়ে আসামির কাছে ২৭ লাখ ৫০ হাজার ৫শ’ টাকা পাওনা হয়। এ টাকা পরিশোধের জন্য আসামি ২০২০ সালের ১৩ জুলাই একটি চেক দেন। ওই বছরের ১৪ জুলাই চেকটি নগদায়নের জন্য ন্যাশনাল ব্যাংক যশোর শাখায় জমা দেন সানোয়ার হোসেন। পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এব্যাপারে সানোয়ার হোসেন ২৫ আগস্ট টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর আসামি টাকা পরিশোধ না করায় ২৭ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য যুগ্ম দায়রা জজ আদালতে বদলী করা হয়। গতকাল সোমবার ছিল এ মামলার চার্জ গঠনের দিন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক আসামিকে অব্যহতি দেয়ার আদেশ দিয়েছেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে