নিজস্ব প্রতিবেদক: বুধবার দিবাগত মধ্যরাতে যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক ফয়সাল (২৯) নিহত, আহত আরোহীর নাম রুবেল (৩০)। বাঁকড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাত অনুমান সাড়ে ১২টার দিকে দিগদানা নগর মাদ্রাসা মোড়ে সড়ক দূর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়- মোটরসাইকেল যোগে বড় পোদাউলিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে চালক ফয়সাল হোসেন (২৯) এবং তার সাথে থাকা উলাকোল গ্রামের জামাত আলীর ছেলে রুবেল (৩০) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে দুইজনকে আহতাবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। রাত ৩ টায় কর্তব্যরত ডাক্তার ফয়সালকে মৃত ঘোষনা করেন। অপরজন মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে