আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পুচং শহরের রাস্তায় নগ্ন হয়ে দাঁড়িয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় এক বাংলাদেশিকে উদ্ধারের পর মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশিকে হাসপাতালে পাঠানোর তথ্য রোববার এক বিবৃতিতে জানিয়েছে।
দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার মালয়েশিয়া বলছে, নগ্ন অবস্থায় পুচং শহরে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় ওই বাংলাদেশিকে সেখান থেকে সরিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়।
রোববার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের ডেপুটি ওসিপিডি ফাইরুস জাফর বলেছেন, ওই বাংলাদেশির এই ঘটনা সম্পর্কে গত ২৬ নভেম্বর পুলিশ জানতে পারে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে সেটি পুলিশের নজরে পড়ে। এতে দেখা যায়, পুচংয়ের রাস্তায় ওই ব্যক্তি নগ্ন হয়ে একটি লরি বেয়ে উঠছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।
পুচং শহরের পেকান বাটু এলাকার কামপুয় বারু সেতুতে এই ঘটনা ঘটেছে। মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ব্যক্তিকে কাজাং হাসপাতালে পাঠানোর আগে স্থানীয় পুলিশ স্টেশনে নেওয়া হয়।
ফাইরুস জাফর বলেছেন, বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালের মানসিক ওয়ার্ডে আছেন। বাংলাদেশি ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই বাংলাদেশির পরিচয় শনাক্তে কোনো নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালয়েশিয়ার এই পুলিশ কর্মকর্তা।
সর্বশেষ
- বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর, ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
- যশোরে সরকারি জমিতে দখলদারদের রাজত্ব
- ৫ মাসেই মিষ্টির সংসদ-যাত্রার ইতি!
- জাবির হোটেলে আগুন-লুটপাটের মামলায় তদন্তে শনাক্ত হয়নি কেউ
- স্বপ্ন ছুঁয়ে বিশ্বমঞ্চে যবিপ্রবি
- যশোরে টিসিবির পণ্যে মানের হরিলুট!
- ‘ক্লিন হার্ট’ নিয়ে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রাত হলেই আতঙ্কের নাম ‘বারিক লাল’!