মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৩২ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর হোসেনকে (৩৬) আটক করেছে পুলিশ। সে উপজেলার ভবানীপুর গ্রামের আকবার আলীর ছেলে। শনিবার বিকেলে যশোরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মণিরামপুর থানার উপ পরিদর্শক শ্যামল সরকার জানান, তার নামে ২০০৬ সালে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়। বিচার কার্যক্রম শেষে ২০১৭ সালে আদালত তার বিরুদ্ধে ৩২বছর সাজার রায় ঘোষণা করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে থাকতে শুরু করেন।
আটক আলমগীরকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
