মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার পশ্চিম পাড়ায় দিনমজুর শাহাবুদ্দিনের কিশোর ছেলে জীবনকে (১২) একটি টিয়া পাখি চুরির অভিযোগ এনে একই গ্রামের নূর ইসলাম গাছের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশ অভিযুক্ত নূর ইসলামকে শুক্রবার রাতে আটক করে।
গত মঙ্গলবার আমলসার গ্রামের বশির মৌলভীর ছেলে নুর ইসলাম একই গ্রামের দিনমজুর শাহাবুদ্দিনের শিশু ছেলে জীবনকে দিয়ে তার গাছের আম পাড়ায়।
পরদিন নুর ইসলামের পোষা একটি টিয়াপাখি হারিয়ে গেলে নুর ইসলাম জীবনকে সন্দেহ করে তাকে ধরে গাছে ঝুলিয়ে বেদম পেটায়। এ ঘটনায় শাহাবুদ্দিন মামলা করতে গেলে নুর ইসলামদের ভয়-ভীতিতে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।
গতকাল শুক্রবার শাহাবুদ্দিন শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিকেলে জীবনকে গাছে ঝুলিয়ে মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। সেই সঙ্গে নুর ইসলামের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়।
শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার জানান, জীবনের পিতা শাহাবুদ্দিনের অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত নূর ইসলামকে আটক করা হয়েছে।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা