নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প¶ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। গত রোববার বিকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুই হাজার অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসাবে বিরিয়ানির চাউল, ডাল, সেমাই তেল, আলু, সাবান, মসলাসহ ১০ রকমের ঈদ সামগ্রী পেয়ে খুশি এসব অসহায় দরিদ্ররা। যশোর টাউন হল ময়দানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এজন্য আমরা বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। স্বেচ্ছাসেবক লীগ জনগণের আজীবন সেবা করে যাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পথচলা। শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে। এদেশের মানুষের মনের ভাষা একমাত্র শেখ হাসিনাই বোঝেন। তাই তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্ম না নিলে যেমন এদেশের জন্ম হতো না, তার সুযোগ্যকন্যা শেখ হাসিনার জন্ম না হলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী না হলে অর্থনৈতিক মুক্তি হতো না। করোনাকালে যখন বিশ্বের অনেক দেশে অর্থনেতিক চাকা দুর্বল হয়ে গেছে; তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে করোনাকালেও অর্থনৈতিক চাকা শক্তিশালী। তাই শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগকে আবারও ¶মতায় আনতে আওয়ামী লীগের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি আব্দুল মজিদ, মুক্তিযুদ্ধা একে এম খয়রাত হোসেন, পৌরসভার মেয়র মুক্তিযুদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার ৮ উপজেলার সভাপতি সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে