নিজস্ব প্রতিবেদক: যশোরে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দেলোয়ার হোসেন দিলু নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার শহরের পালবাড়ি বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক দিলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধান্যহারিয়া গ্রামের দুলাল শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুর ১২টার দিকে একটি প্লাটিনা ব্রান্ডের ভারতীয় মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। এসময় পালবাড়ি বিআরটিসি কাউন্টারের সামনে পূর্ব থেকে অবস্থান নেয় পুলিশ। মোটরসাইকেলে আসা মাত্র দিলুকে দেখে গতিরোধ করে তল্লাশির পরে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।