নিজস্ব প্রতিবেদক
নাশকতা মামলায় আটক হয়েছেন যশোর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরতলীর উপশহরস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। মিজানুর রহমান খান যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি প্রার্থী। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার প্যানেলের সদস্যদের দাবি নির্বাচন বাধাগ্রস্ত করতে মিথ্যা মামলায় মিজানুর রহমান খানকে আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, আটক মিজান জেলা বিএনপির নেতা। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
মামলায় পুলিশ উল্লেখ করেছে, গত ৩ ডিসেম্বর সদরের রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য বোমা নিয়ে জড়ো হয়। সেখানে পুলিশ পৌঁছালে সবাই পালিয়ে যায়। এর মূল পরিকল্পকারী ছিলেন মিজানুর রহমান খান। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। সেকারণে তাকে ওই মামলায় আটক করা হয়েছে।
তবে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য শেখে আতিকুর রহমান বাবু অভিযোগ করে বলেন, গত ৮ বছর ধরে যশোর চেম্বারে ভোট হয়নি। প্রশাসক দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। কারা এতোদিন নির্বাচন করতে দেয়নি তা ব্যবসায়ীরা ভালো করে জানেন। আগামী ৭ জানুয়ারি চেম্বার অব কমার্সের ভোট। এই ভোটে আমাদের প্যানেল লিডার হলেন মিজানুর রহমান খান। তিনি যেন ভোটে নেতৃত্ব দিতে না পারেন সেজন্য তাকে পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে আটক করা হয়েছে। এটা সুষ্ঠু ভোটের জন্য চরম বাধা। এই আচরণে ব্যবসায়ী সমাজ ক্ষুব্ধ। আমরা ব্যবসায়ীরা চায় যশোর চেম্বার অব কমার্সের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যেখানে ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি ঠিক করবেন। এভাবে পরিস্থিতি কাম্য নয়।
এ বিষয়ে বক্তব্যের জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন, পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপন কুমার সরকার ও কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলামকে ফোন দেয়া হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।
যশোর চেম্বারের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১টি পদের বিপরীতে দু’টি প্যানেলে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সাধারণে ৩৬ জন, সহযোগীতে ১৫ ও গ্রুপ সদস্য পদে জমা দিয়েছেন ২ জন। নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান ও যশোর ব্যবসায়ী ফোরামের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর কবু।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে