নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যশোর পৌরসভা ও বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্ন করা হলো লালদিঘি ও এর চারপাশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যশোর পৌরসভার উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় যশোরের ঐতিহ্যবাহী লালদিঘি ও তার চারপাশ পরিচ্ছন্ন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়াতে তারুণ্যের এ উদ্যোগ প্রশংসনীয়। যশোর পৌরসভার পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখতে তাদের সহযোগিতা করা হবে। সেই সাথে পৌরবাসীকে অনুরোধ করবো পৌরসভার নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে। সকলের সহযোগিতায় একটি আধুনিক, সুপরিকল্পিত পৌরসভা উপহার দিবো।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইমতিয়াজ গনি খান, জহিরুল ইসলাম জয়, বিডি ক্লিন’র বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, উপ-সমন্বয়ক রাকিবুল, রকিবুল, আব্দুর রহিম, শাহরিয়ার, উপজেলা সমন্বয়ক আরিফ ফয়সাল, আরেফিন আজাদ প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যশোরের প্রায় অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।