নিজস্ব প্রতিবেদক: যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাদা নেওয়াজের মা জায়েদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। বাদ আসর ডালমিল জামে মসজিদে জানাজা শেষে রাজবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাতে ছুটে যান যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু। এই সময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জানাজায় অংশ নেন।
এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, সদস্য কামরুজ্জামান কামরুল, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম,ফারুক, ঈমন তরফদার, শামসুর রাহমান, কামরুল হাসান, আরিফুল ইসলাম, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, সাবেক সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, মামুনুর রশীদ, ইশতিয়াক আহমেদ, আশরাফুল ইসলাম, অনিক আহমেদ আলমগীর হোসেন প্রমুখ।