নিজস্ব প্রতিবেদক
যশোরে রোটারী ক্লাবের উদ্যোগে ১০তম বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোরের নাভারন কমিউনিটি সেন্টারে এই ক্যাম্পের আয়োজন করে রোটারী ক্লাব অব যশোর।
সংগঠনের সভাপতি রোটারিয়ান আক্তারুজ্জামান এই ক্যাম্পের উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রোটারিয়ান আরিফুজ্জামান, মশিউর রহমান মল্লিক, জিএম জিল্লুর রহমান, সাইফুল্লা খালেক, ডা. শরিফুল আলম খান, আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, এবং মঞ্জুর হাসান সহ প্রমুখ|
এই চক্ষু ক্যাম্পে দুই শতাধিক চোখের রোগীর চিকিৎসা সেবা প্রদান এবং অর্ধতাধিক রোগীর ছানি ও পাঁচজনকে নালি অপারেশনের জন্য বাছাই করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সকালে বাছাই করা রোগীদের অপারেশন করা হবে।
