যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য বিল্লাল হোসেনের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা করেছেন সদরের চুড়ামনকাটির ছাতিয়ানতলা মল্লিকপাড়ার খন্দকার কবীর হোসেন নামে এক ভুয়া চিকিৎসক। অপকর্ম ঢাকতে সাংবাদিক বিল্লালের নামে কল্পকাহিনী সাজিয়ে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে জেইউজে।
সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানিয়েছেন। অন্যথায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা। একই সাথে পিবিআইকে মামলার সঠিক তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে