আন্তর্জাতিক ডেস্ক প্রেমিক-প্রেমিকার সম্পর্ক টিকিয়ে রাখাটা বেশ কঠিন। এর জন্য একে অপরের প্রতিশ্রুতি পূরণ করা জরুরি। মৌখিক প্রতিশ্রুতি ঠিকঠাক পূরণ না হলে দুজনের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হতে পারে। কিন্তু নিউজিল্যান্ডের এক নারী বিষয়টিকে আরও গুরুতর হিসেবে নিয়েছেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে না আসায় প্রেমিকের বিরুদ্ধে সোজা মামলা ঠুঁকে দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি কনসার্টে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই নারী। দীর্ঘদিনের প্রেমিক তাকে আশ্বস্ত করেছিলেন, নির্ধারিত দিনে প্রেমিকাকে গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেবেন এবং তার দুটি পোষা কুকুরের দেখভাল করবেন। যাত্রার একদিন আগে ওই নারী প্রেমিককে মেসেজ পাঠিয়ে জানিয়ে…
Author: admin
কল্যাণ ডেস্ক মাথার উপরে সূর্যের আলো জ্বলে উঠলে পৃথিবীকে যেন একটি জ্বলন্ত চুলায় পরিণত হয়! তখন শীতল ও হাইড্রেটেড থাকা সর্বোত্তম হয়ে ওঠে। যদিও বেছে নেওয়ার মতো অসংখ্য পানীয় রয়েছে, তবে আমরা যে পানীয়কে খুব একটা গুরুত্ব দিই না সেই বেলের শরবতই আমাদের শরীরের জন্য অবিশ্বাস্যভাবে উপকারী হিসেবে কাজ করে। বেল ফল থেকে তৈরি এই সুস্বাদু পানীয় পুষ্টির একটি পাওয়ার হাউস এবং গরমে শরীর রাখতে কাজ করে। পুষ্টিগুণে ভরপুর তাপ মোকাবিলায় বেলের রস এত কার্যকর হওয়ার প্রাথমিক কারণগুলোর মধ্যে একটি হলো এর সমৃদ্ধ পুষ্টির প্রোফাইল। সায়েন্সডাইরেক্ট দ্বারা প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে যে, বেল ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস…
আন্তর্জাতিক ডেস্ক আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার ভিডিওতে ইসরায়েলি বাহিনীর আচরণ আইডিএফের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ঘটনার তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় আহত এক ফিলিস্তিনিকে তাদের গাড়ির সামনের অংশে বেঁধে নিয়ে গিয়ে সামরিক প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের বাহিনী। খবর বিবিসির শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দুইটি অ্যাম্বুলেন্সের মাঝখান দিয়ে ওই জিপটিকে যেতে দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় সামরিক প্রটোকল লঙ্ঘন হয়েছে বলেও স্বীকার করেছে তারা। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের…
ঢাকা অফিস ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মো. মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে আজই এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান…
নিজস্ব প্রতিবেদক পুলিশের একজন অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যশোরের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে মাসুদ আলমকে। বর্তমানে তিনি মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দফতরে, ডিএমপির অতিরিক্ত…
ঢাকা অফিস পঁচাত্তরের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নেমে আসে সীমাহীন দুর্ভোগ। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দলটি খণ্ড-বিখণ্ড হয়ে ব্র্যাকেটবন্দি হয়ে পড়ে। নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় অনাস্থা ও অবিশ্বাস। নানা উপদলে বিভক্ত হয়ে দলের মধ্যে সৃষ্টি হয় একাধিক বলয়। বারবার ভাঙনের মুখে পতিত হয় দেশের ঐতিহ্যবাহী এই দলটি। ঠিক তেমনই এক ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। দলের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনার অনুপস্থিতিতে কাউন্সিল সর্বসম্মতিক্রমে তাকে দলের প্রধান নির্বাচিত করে। পরে ওই…
ঢাকা অফিস ফ্রিল্যান্সিং বা বৈদেশিক মুদ্রা অর্জনের পথ যেন ব্যাহত না হয় তেমন ব্যবস্থা করে গ্রামীণ অঞ্চলে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব করেছেন সরকারদলীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রাণ গোপাল বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি সবসময় প্রযুক্তির পক্ষে। আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে, স্মার্ট বাংলাদেশের পক্ষে। কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ যেভাবে মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে, আমার মনে হয় না আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে।…
কল্যাণ ডেস্ক বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে ভারত। পাশাপাশি রংপুরে নতুন একটি সহকারী হাইকমিশন খুলবে ভারত। শনিবার (২২ জুন) দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান মোদি। নরেন্দ্র মোদি জানান, ভারত বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে। এছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যে হতে যাওয়া ম্যাচের জন্য দুই দলকে শুভ কামনা জানিয়েছেন মোদি।…
কল্যাণ ডেস্ক খুলনার ডুমুরিয়া থানায় জিডি করে বিপাকে পড়েছে এক ব্যাংক কর্মকর্তার পরিবার। জিডি করার কারণে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে বেপরোয়া মারপিট করে আহত করেছে ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে। আহত রাশিদা বেগম ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে উপজেলার শোভনা মৌলবী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মৌলবী পাড়া এলাকায় ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম গাজীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মোফাজ্জেল,আলাপি, ইব্রাহিমসহ কয়েকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের বিভিন্ন হুমকি ধামকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ৩১ মে থানায় একটি সাধারণ ডায়রি করেন পরিবারটি। এরপর পুলিশ…
ঢাকা অফিস ‘উচ্চবংশীয়’ একটি ছাগল ১৫ লাখ টাকায় কিনতে গিয়ে আলোচিত সমালোচিত মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। কোরবানি শেষ হলেও ছাগলকাণ্ড নিয়ে বিতর্ক যেন থামছে না। সামাজিকমাধ্যমে ঘুরছে ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ঈদের আগে আলোচনায় ওঠা ১৫ লাখ টাকা দামের সেই ছাগল এখনো রয়ে গেছে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোতে। আলোচিত তরুণ ইফাত ছাগলটির জন্য অগ্রিম লাখ টাকা দিলেও ছাগলটি নেননি। এমনকি ক্রেতাকে ফোনেও পাচ্ছে না ছাগল বিক্রয়কারী প্রতিষ্ঠান। ফলে আগামী কোরবানির ঈদে বিক্রির জন্য ছাগলটির যত্ন নেওয়া হচ্ছে। শনিবার (২২ জুন) রাজধানীর মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোতে গিয়ে দেখা যায়, বিশ্রাম নিচ্ছে ছাগলটি। সেখানে কথা হয়…









