Author: admin

বাংলাদেশের ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা, খেলা না হলে সেমির সমীকরণ কী?

স্পোর্টস ডেস্ক সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। যেখানে কয়েক দফা বৃষ্টিতে বন্ধ ছিল খেলা। শেশ পর্যন্ত বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছিল টাইগাররা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে তারা। এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শনিবার (২২ জুন) অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। অ্যান্টিগার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা এই ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যান্টিগার স্থানীয় সময় ১০টা থেকে ১১টার মধ্যে বজ্রঝড় হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪৬ থেকে ৫১ শতাংশ।…

Read More
বিয়েতে চমক দেখালেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক শোবিজ অঙ্গনে বিয়ে মানে খুব বেশি ধুমধাম আয়োজন সাথে এত শত আলোচনা-সমালোচনা। সেক্ষেত্রে ব্যতিক্রম ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিয়েছেন বিয়ে। নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী। জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী। তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি। জানালেন,…

Read More
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন : মির্জা ফখরুল

ঢাকা অফিস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার(২২ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে মহাসচিব এ কথা জানান। এসময় তিনি চেয়ারপারসনকে দেখে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের কাছে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তুলেন সেই দোয়া করেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দিবাগত রাতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস,…

Read More
সাপের কামড় এড়াতে বন বিভাগের পরামর্শ, দংশিত হলে যা করণীয়

কল্যাণ ডেস্ক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ, যে মানুষের সাথে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নীচুভূমির ঘাসবন, ঝোঁপজঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া, বোড়া বা উলুবোড়া) দেখা যাওয়ার সাম্প্রতিক প্রতিবেদন এবং জনসাধারণের ক্রমবর্ধমান উদ্বেগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শনিবার (২২ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দিকনির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় জানায়, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা…

Read More
তানজিদ তামিমের বদলে ফের একাদশে সৌম্য!

ক্রীড়া ডেস্ক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সুযোগ পেয়ে ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ নিশ্চিত করেন সৌম্য সরকার। কিন্তু এই বাঁহাতি ওপেনারের বিশ্বকাপ যাত্রা মোটেই শুভ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ০ রানে আউট হয়ে বাদ পড়েন সৌম্য। জায়গা পাননি একাদশে। কিন্তু আজ শনিবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনেকের মুখেই আবার সৌম্যর নাম। কারো মতে আবার দলে ফিরতে পারেন সৌম্য। অনেকেই ভাবছেন সৌম্য তো আর কোনো ম্যাচ খেলেননি। তাহলে আবার দলে ফিরবেন কী করে? যদি ফেরেনই, তাহলে কার জায়গায় একাদশে ঢুকবেন এই বাঁহাতি ওপেনার? বাংলাদেশের সর্বশেষ ম্যাচের আগে এ সম্ভাবনার কথা উঠলে যে…

Read More
সেতু ভেঙে বিয়ের যাত্রীসহ মাইক্রোবাস খালে, নিহত ১০

কল্যাণ ডেস্ক বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া সেতু ভেঙে বিয়ের যাত্রীসহ একটি মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও  ২ জন। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজ ভেঙে গাড়ি দুটি খালে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (মিন্টু মল্লিক)। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের নিয়ে গাড়ি দুটি সেতু পার হওয়ার সময় সেতু ভেঙে খালে পড়ে ডুবে যায়। এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, গাড়িটিতে আরও ২ জন ছিল। ফায়ার সার্ভিস,…

Read More
প্রধানমন্ত্রীর ভারত সফর: দুই দেশের সমঝোতা নিয়ে যে-সব ঘোষণা এল

কল্যাণ ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২১ জুন) বিকেলে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ জুন) নয়া দিল্লির হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক এবং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উভয় পক্ষ তাদের জনগণ ও দেশের উন্নতির জন্য পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। শেখ হাসিনা জানান, তারা সমঝোতা স্মারক সম্পাদন করেছেন, বেশ কয়েকটি নবায়ন করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য ঘোষণা দিয়েছেন। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ফলাফল হিসেবে দুই…

Read More
তিন খুনের আসামি জাফরিন ধর্ষণ মামলায় গ্রেপ্তার

কল্যাণ ডেস্ক খুলনায় মশিয়ালী গ্রামের আলোচিত ট্রিপল হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা জাফরিন শেখকে এবার ধর্ষণ প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২১ জুন) দুপুরে খুলনার শিরোমনি বৈশাখি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে জাফরিন শেখের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা করেন যোগীপোল এলাকার এক তরুণী। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দুই মাস পূর্বে জাফরিনের পরিচয় হয়। মোবাইলে কথা বলার এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী জাফরিনের স্ত্রীর তথ্য জানতে পারেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু জাফরিন তাকে…

Read More
ফরিদপুরে রাসেল‘স ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

কল্যাণ ডেস্ক ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেলের দুর্গম চরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে একজন কৃষকের মৃত্য হয়েছে। শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া কৃষকের নাম হোসেন বেপারী (৫১)। তিনি সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরেশউল্লা বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার (২০ জুন) দুপুরের দিকে হোসেন বেপারীকে রাসেলস ভাইপার সাপে কামড়া দেয়। পরে তাকে ট্রলারযোগে পদ্মানদী পাড়ি দিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি…

Read More
২০২৬ ফুটবল বিশ্বকাপে হবে ১০৪টি ম্যাচ, একদিনে ৬টি!

স্পোর্টস ডেস্ক বৃহৎ পরিসরে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ১১ জুন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আসন্ন বিশ্বকাপ হবে বেশ কিছু নতুনত্ব নিয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে দল এবং ম্যাচসংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ৪৮ দলের এই আসরে ১০৪টি ম্যাচ হবে। যেখানে গত কাতার বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণে ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালসহ পুরো টুর্নামেন্টের ভেন্যু ও সূচি এরই মধ্যে প্রকাশ করেছে ফিফা। আসন্ন টুর্নামেন্টে দল ও ম্যাচ সংখ্যা বাড়লেও আসরের সময় বাড়ছে না সেভাবে। যে…

Read More