Author: admin

ক্রীড়া ডেস্ক : আইপিএল মানেই টাকার ঝনঝনানি। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগে খেলে কাড়ি কাড়ি টাকা আয় করেন ক্রিকেটাররা। সুনীল নারাইন তো আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধনী বিদেশি ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। তালিকার দুইয়ে থাকা ক্যারিবিয়ান এই স্পিন অলরাউন্ডার শুধু আইপিএল খেলা থেকে আয় করেছেন ১০০ কোটি টাকা। ২০১২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে আসছেন নারাইন। ২০২২ আইপিএলেও ৬ কোটি টাকায় তাঁর সঙ্গে চুক্তি করেছে শাহরুখের দল। ২০২২ মৌসুমসহ হিসাব করলে ১১ বছর ধরে একই দলে নারাইন। আর কেকেআরে এই দীর্ঘ সময় খেলার সুবাদে সব মিলিয়ে নারাইনের মোট বেতন ১০০ কোটি পার হয়েছে। এই আয়ে আইপিএলে দ্বিতীয় ধনী বিদেশি…

Read More

বিনোদন ডেস্ক : ‘শারীরিক অসুস্থতার’ কারণে ‘কাগজের বউ’ ওয়েব চলচ্চিত্রে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করতে না পারায় তার জায়গায় চিত্রনায়িকা পরীমনিকে চূড়ান্ত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পরীমনিকে নিয়ে শুক্রবার রাজধানীর আশেপাশে বিভিন্ন লোকশনে এ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু করেছেন বলে জানান এ নির্মাতা । চয়নিকা বলেন, “শুটিংয়ের শিডিউল আগে থেকেই চূড়ান্ত ছিল। আমি মনে করি, ভাগ্য ভালো বলে শেষ মুহূর্তে পরীমনিকে আমরা পেয়েছি।হাসপাতাল থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েছে পরীমনি।” এর আগে পরীমনিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেন চয়নিকা; পরে ‘অন্তরালে’ নামে আরেকটি ওয়েব চলচ্চিত্রেও কাজ করছেন তারা। ‘কাগজের বউ’ চলচ্চিত্রে পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন ও ডি এ তায়েব, আবুল…

Read More

যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। নিহত হয়েছেন ইউসুফ আলী ও রুহুল আমিন। শনিবার রাতে যশোর সদর থানার সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। যশোর সদর থানার সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজের সামনে ট্রাক এবং ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪০) ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন ইজিবাইক চালক রুহুল আমিন (৩২) কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান। ঝিনাইদাহ জেলার আরবপুরের আব্দুল মোতালেবের ছেলে রুহুল আমিন। আহত সোহরাব হোসেন জানান পিকনিকের জন্য রেনটিকার (গাড়ি) ভাড়া করার জন্য ঝিনাইদহ থেকে…

Read More

মুফতি আবদুল্লাহ নুর: মানুষের ক্ষমতা ও সক্ষমতা খুবই সীমিত। বিপরীতে মহান আল্লাহ সৃষ্টিজগতের ওপর সর্বময় ক্ষমতার অধিকারী। ফলে জাগতিক জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পণই বান্দার জন্য সার্বিক বিবেচনায় কল্যাণকর। আল্লাহর আশ্রয় বান্দার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। শুধু তা-ই নয়, এটাই মুমিনের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, ‘আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তবে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা বিপদে পতিত হলে বলে—আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তাঁরই কাছে ফিরে যাব এমন লোকদেরই প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়। আর এরাই সৎপথপ্রাপ্ত।’ (সুরা: বাকারা, আয়াত : ১৫৫-১৫৭) বিপদে…

Read More

অনলাইন ডেস্ক: প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী বলেন, বিজয়ের ৫০ বছর পেরোনোর এই শুভলগ্নে সবাইকে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় শপথ নিতে হবে। দেশকে ভালোবেসে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহাব উদ্দিন বলেন আরো বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জাতির পিতা যে কার্যক্রম শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে যেন এদেশ…

Read More

অনলাইন ডেস্ক:  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৫ সালে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে নতুন শিক্ষাক্রম এবং ২০২৩ সাল থেকে ধাপে ধাপে চালু হবে নতুন এই শিক্ষাক্রম। আজ শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হচ্ছে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, টিচার্স গাইড তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, ২০২৩ সাল থেকে এ কার্যক্রম সারাদেশে নিয়ে যাবো। এরপর আমরা পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করবো। ২০২৫ সালে সারাদেশে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এর আগে…

Read More

অনলাইন ডেস্ক:  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমবে বলে পূ্র্বাভাস দিয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) পৌষের ৩ তারিখ হলেও এখনও জেঁকে বসেনি শীত। ঢাকায় রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও দেখা দেয়নি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ দৈনিক কল্যাণ কে জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।…

Read More

কল্যাণ ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধের অংশ হিসেবে দেশে বয়স্কদের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবারে তিনি জানালেন, পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজের প্রয়োগ শুরু হবে আগামী পরশু রোববার (১৯ ডিসেম্বর)। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে আমরা পরীক্ষামূলকভাবে (ট্রায়াল বেসিসে) ভ্যাকসিনের বুস্টার ডোজ দিতে শুরু করব। স্বাস্থ্য অধিদফতর থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানতে চাইলে একই তথ্য জানালেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকও। তিনি সারাবাংলাকে বলেন, আমাদের নিয়মিত ভ্যাকসিন কর্মসূচি চলছে। এর পাশাপাশিই রোববার থেকে বুস্টার ডোজ…

Read More

কল্যাণ ডেস্ক: যশোরসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ৫০তম মহান বিজয় দিবস। এসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রঃ নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে সকাল ছয়টায় বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। সকাল সাড়ে আট টায় নড়াইল জেলা বীরশ্রেষ্ঠ নুর মুহাম্মাদ স্টেডিয়ামে বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার)। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে…

Read More

বাংলাদেশ অনেক খাতেই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে সবচেয়ে জরুরি যে খাত, সেই স্বাস্থ্য খাতেই বাংলাদেশের অর্জন খুব কম। কোথাও কোথাও তা নেতিবাচক। এমন তথ্য উঠে এসেছে খোদ সরকারি সংস্থারই গবেষণায়। গত মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণার ফলাফলে বলা হয়, গ্রাম পর্যায়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। শহর এলাকায়ও পর্যাপ্ত প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই। এ কারণে রোগীরা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়। সেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি এবং সেই ব্যয়ের প্রায় পুরোটাই বহন করতে হয় রোগীর পরিবারকে। এ কারণে প্রতিবছর বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। এমন তথ্য উঠে…

Read More