ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘরে দুর্বৃত্তদের গুলিতে মারা গেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক। নিহতরা হচ্ছেন- নান্দুরা গ্রামের মো. এরশাদুল হক (৩৮) ও কুড়িঘর গ্রামের বাদল সরকার (২৭)। এরশাদুল বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে নাটঘর গ্রামে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে নবীনগরের নাটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নান্দুরা গ্রামের মো. এরশাদুল হক (৩৮) ওয়াজ মাহফিল থেকে একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার…
Author: admin
কল্যাণ ডেস্ক : বাংলাদেশ-ভারত কাঁধে কাঁধ মিলিয়ে দুদেশের জনগণের আকাক্সক্ষা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তিনি বলেন, বাংলাদেশি বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাক্সিক্ষত উন্নয়ন ও সফলতা অর্জন করে দুই দেশের জনগণের আকাক্সক্ষা পূরণ করবো। শুক্রবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশে তার ৩ দিনের ‘ঐতিহাসিক’ রাষ্ট্রীয় সফর শেষ করার আগে ভারতীয় সম্প্রদায় এবং বন্ধুদের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। রাম নাথ কোবিন্দ বলেন, বন্ধু হিসেবে বাংলাদেশের সুনাম ও বিশ্বস্ততার ব্যাপারে আমি নিঃশঙ্ক। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে রক্তের বন্ধনে আমাদের মধ্যে যে অবিচ্ছেদ্য সম্পর্ক হয়েছে, তা ভবিষ্যতেও আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য…
কল্যাণ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের এক আত্মীয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের আত্মীয় খন্দকার সাইফুল্লাহ রুবাই। খন্দকার সাইফুল্লাহ রুবাইয়ের চাচা খন্দকার আবু জাফর বিয়ে করেন খন্দকার মোশতাকের মেজো বোনের মেয়ে খন্দকার আমাতুল শারমিনকে। সেই সূত্রে খন্দকার সাইফুল্লাহ রুবাই হলেন খন্দকার মোশতাকের ভাগ্নি জামাই খন্দকার আবু জাফরের ভাতিজা। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল্লাহ রুবাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ খন্দকার মোশতাক…
কল্যাণ রিপোর্ট: যশোর শহরের বকচর হুশতলায় রাকিব সরদার (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বকচর হুশতলা মাঠপাড়া এলাকার শহিদুল ইসলামের চটপটির দোকানের পাশে ঘটনাটি ঘটে। নিহতের রাকিব সরদার (২৮) ওই এলাকার কবরস্থান পাড়ার ১ নম্বর গলির মৃত লিটু সরদারের ছেলে। কারা কি কারণে রাকিবকে খুন করেছে নিহতের স্বজনরা তাৎক্ষনিকভাবে বলতে পারেননি। তবে একটি পক্ষের দাবি, আওয়ামী লীগের কর্মীসভা থেকে ফেরার পথে রাকিব সরদার ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহতের ভাই রাজিব হোসেন জানান, আমার ভাই রাকিব ভাংড়ি শ্রমিকের কাজ করেন। সন্ধ্যায় চটপটি খাওয়ার জন্য যান শহিদুল ইসলামের দোকানে। দোকানের একটু দুরে গেলেই একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত…
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত ও বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যেই মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু দুই সপ্তাহের মধ্যেই আগের অবস্থান থেকে সরে এলেন তিনি। ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, ভাইরাসের নতুন এই ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া যারা এখনও টিকা নেননি তাদের জন্য শীতকালেই ওমিক্রন ভ্যারিয়েন্টটি গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আর তাই টিকা না নেওয়া সবাইকে দ্রুত প্রথম ডোজ নেওয়ার অনুরোধ জানান প্রেসিডেন্ট বাইডেন। একইসঙ্গে ওমিক্রন থেকে সুরক্ষিত থাকতে টিকার ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ…
ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। সামসুন্নাহারের একমাত্র গোলে ভারতের মেয়েদের হারিয়ে জয়ের আনন্দে মাতে মারিয়া মান্ডার দল। এই জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার। ৩…
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে মোহাম্মদ রিজওয়ানের। এক পঞ্জিকাবর্ষে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০০’র বেশি রান করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার। এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে এই ওপেনারকে। সাসেক্সে পাক ওপেনার রিজওয়ানের সান্নিধ্য পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার সারাহ টেইলর। মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ইংল্যান্ডের এই ক্রিকেটার। রিজওয়ানের সঙ্গে দেখা করতে তর সইছে না জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সারাহ লেখেন, রিজওয়ানের কাছ…
বিনোদন ডেস্ক : জাতি, ধর্ম, বর্ণ নিয়ে বরাবরই বিতর্কিত মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনায় থাকেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। এবার সেটি করলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় আর্মিদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছে বলে উল্লেখ করেন! কঙ্গনা লেখেন, ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন-বিজয় দিবস, সোনালি বিজয়, অমৃত মহাউৎসব। কঙ্গনার এমন বিতর্কিত পোস্টের বিপরীতে যখন নেটদুনিয়া কাঁপছিল ঠিক তখনই (১৬ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকায় সুবর্ণজয়ন্তীর নানা…
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি দেশের বাজারে উন্মোচন করেছে ইলেভেন-টি সিরিজের স্মার্টফোন। নতুন এই সিরিজের মাধ্যমে ‘ইলেভেন-টি’ এবং ‘ইলেভেন-টি প্রো’ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে শাওমি। এ প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ইলেভেন-টি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে চাই। সে জন্য সিনেম্যাটিক ফিচারের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেয়া হয়েছে এই সিরিজটিতে। নতুন এই সিরিজে থাকছে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ফিল্মমেকিং প্রযুক্তি, ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেড ট্রিপল ক্যামেরা সেটআপ, ডিভাইসটি যেকোনো সিনেমার সরঞ্জামের মতোই মুভি তৈরিতে সহায়তা করতে সক্ষম। আমাদের বিশ্বাস, ইলেভেন-টি সিরিজটি শাওমি ফ্যানদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করবে।’ ইলেভেন-টি প্রো শাওমি ইলেভেন-টি প্রো বাজারে উন্মোচন হতে যাওয়া…
হুয়াওয়ের কাছ থেকে আলাদা হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে অনর। প্রিমিয়াম ডিভাইসের পর এবার ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে আগামী বছর ফাইভজি প্রযুক্তির ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। -গিজমোচিনা কয়েক মাস ধরে বাজারে অনরের ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্তের বিষয়ে গুঞ্জন চলছে। সম্প্রতি অনর ম্যাজিক ফোল্ড স্মার্টফোনের তথ্য অনলাইনে প্রকাশ পেয়েছে। ডিজাইনের দিক থেকে নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি স্যামসাং গ্যালক্সি জে ফোল্ড সিরিজের অনুরূপ। প্রতিষ্ঠানটি আরো একটি ফোল্ডেবল স্মার্টফোন আনার ব্যাপারে কাজ করছে, যেখানে ক্ল্যামশেলের ফর্ম ফ্যাক্টর থাকতে পারে বলে জানা গেছে। অনরের সাম্প্রতিক ট্রেডমার্ক ফাইলিংয়ের তথ্যানুযায়ী, ম্যাজিক ফোল্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি ম্যাজিক উইং…