কল্যাণ রিপোর্ট : যশোরের তাঁতীলীগ নেতা আব্দুর রহমান কাঁকন (৩৫) হত্যা মামলার সন্দিগ্ধ আসামি জিতুকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। গত ২৩ নভেম্বর জেলা সিআইডি পুলিশ মামলাটির তদন্ত করার জন্য অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন সিআইডি যশোর জোনের পুলিশ সুপার জাকির হোসেন। সিআইডি পুলিশ আসামি আটকের তথ্য নিশ্চিত করলেও আটককৃতের নাম পরিচয় জানায়নি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, বারান্দী মোল্লাপাড়ার জিতুকে আটক করেছে সিআইডি। দুইদিন আগে তাকে আটক করা হয়েছে। জিতুর আটক হওয়ার তথ্যও জানিয়েছেন তার পিতা সিরাজুল ইসলাম সিরু। গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান মোড়ের একটি…
Author: admin
কল্যাণ রিপোর্ট : বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিউটাউন উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো যশোর দফতরের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ উপকেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে;-হামিদপুর বাজার, ঝুমঝুমপুর, বালিয়াডাঙ্গা, বিসিক শিল্পনগরী, সীতারামপুর, সুলতানপুর, নড়াইল রোড, সিটি কলেজপাড়া, নীলগঞ্জ সাহাপাড়া, তাঁতীপাড়া, উপজেলা পরিষদ কমপ্লেক্স, বিজিবি ৪৯ ব্যাটালিয়ন, বিজিবি সাউথ ওয়েস্ট রিজিউন, পূর্ব বারান্দীপাড়া, বারান্দী পশ্চিমপাড়া, বারান্দী মোল্লাপাড়া, ঢাকা রোড, মণিহার, আরএন রোড, অম্বিকা বসু লেন, খালধার রোড, শেখহাটি, উপশহর, কিসমত নওয়াপাড়া, তরফ নওয়াপাড়া, পাঁচবাড়িয়া, সেক্টর-৭, নিউটাউন, এফ-ব্লক, ই-ব্লক, এস-ব্লক, নিউমার্কেট, জেল…
কল্যাণ রিপোর্ট : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল । সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুম্মার নামাজের জন্য পৌনে ১টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকবে। এ ব্যাপারে নির্বাচনে বরাবরের মত ১৩ পদের বিপরীতে দুইটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের প্রার্থীরা হলেন সভাপতি পদে শরীফ নুর মো. আলী রেজা, সহসভাপতি সোহরাব হোসেন ও জিএম আবু মুছা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলক কুমার মৈত্র, সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম…
কল্যাণ রিপোর্ট : পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, সরকারি ক্রয় কার্যে নাগরিকরা যত বেশি অংশগ্রহণ করবে, তত বেশি গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর সার্কিট হাউসে আয়োজিত সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি তিনি বলেন, দেশের সকলেই যেন শুদ্ধাচার পালন করে তা নিশ্চিত করতে হবে। তাহলেই সকলের সম্মিলিত প্রয়াসে উন্নয়নের এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে। বিআইজিডি’র গবেষণায় পাওয়া গেছে, সরকারি ক্রয় কার্যে নারীরাও সমানভাবে সম্পৃক্ত হয়েছেন। আমি একে সাধুবাদ জানাই। বক্তারা বলেন,…
আব্দুল্লাাহ আল মামুন, চৌগাছা (যশোর) প্রতিনিধি : ৩০/৩৫ বছর আগে স্বামী হারিয়েছেন ছায়রন (৭৫)। স্বামী হারানোর পর অন্যের বাড়িতে কাজ করে মানুষ করেছেন ৪ ছেলে ২ মেয়েকে। চার ছেলের তিনজন বর্তমানে জীবিত। নিজেরা স্বাচ্ছন্দে থাকে। সবারই আছে আধাপাকা বাড়ি। মেঝ ছেলে আনিছুর ফ্লাট বাড়ি তৈরি করছেন। বাড়িতে এসেছে ২/৩ গাড়ি চলতি মৌসুমের আমন ধান। তবে মা এখন আর কাজ করতে পারেন না। তাই মাকে বাঁশঝাড়ের গোবরের সারগর্তে গরু ও মানুষের মলমূত্রের মধ্যে একটি ঝুপড়িতে রেখেছেন প্রায় পাঁচ বছর ধরে। তবে সেই ঝুপড়িও ছেলেরা তৈরি করে দেননি। নিজের জমানো কিছু টাকা ছিলো। সেই টাকার কিছু দিয়ে ঝুপড়ির দু-তিনখানা টিন কিনে…
সালমান হাসান : সন্ধ্যাছায়ায় ডুবছে চারপাশ। শিল্পীরা আসছেন একের পর এক। অপেক্ষায় টাউন হল মাঠের শতাব্দি বটতলের রওশন আলী মঞ্চ। চলছে অপেক্ষার পালা জাতীয় গণসংগীত উৎসব উদ্বোধনের। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় তিন দিনের উৎসবের। উদ্বোধনের পর দরদভরা কন্ঠে একেরপর এক গীত হয় জীবনমুখি সব গান। মানুষের জীবন সংগ্রাম গাথায় ভরপুর গণসংগীতে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। ঢাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের শিল্পীদের গণসংগীতেও উদ্দীপ্ত হন শ্রোতারা। উদ্বোধনী পর্বের আলোচনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, যে রাজনীতির মধ্যে সংস্কৃতি নেই, সেই রাজনীতি নিষ্ঠুর। সংস্কৃতি বিবর্জিত রাজনীতি কখনও কল্যাণকর নয়। তিনি আরও বলেন, যথার্থ সময়ে এই গণসংগীত উৎসবের…
কল্যাণ রিপোর্ট : ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো এখনই’ এই প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-উপলক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু ম্যুরালে আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপত্বিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি ও জনউদ্যোগ সদস্য আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মাহাবুবুর রহমান মজনু, যশোর এনজিও সমন্বয়ক শাহজাহান নান্নু, জনউদ্যোগ সদস্য ও নারী নেত্রী মাসুমা বেগম, নারী মুক্তি সংঘের রোকসানা খাতুন, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সাইফুদ্দিন আহম্মেদ ও বঞ্চিতা যশোরের রিটু হোসেন। কর্মসূচির…
কল্যাণ রিপোর্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। উন্নয়নের ঢেউ এখন শহর ছাড়িযে গ্রামের মানুষের দোরগোড়ায় পৌছেছে। মানুষ এখন আর না খেয়ে থাকেনা। জাতির জনক বঙ্গবন্ধু দেশে সুসমবন্টন আইন চালু করার মহৎ উদ্যোগ নিয়েছিলেন । যা আমাদের দেশের জন্য বিশেষ প্রয়োজন ছিল। প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। উন্নয়নের ঢেউ এখন শহর ছাড়িযে গ্রামের মানুষের দোরগোড়ায় পৌছেছে। মানুষ এখন আর না খেয়ে থাকেনা। জাতির জনক বঙ্গবন্ধু দেশে সুসমবন্টন আইন চালু করার মহৎ উদ্যোগ নিয়েছিলেন । যা আমাদের দেশের জন্য বিশেষ প্রয়োজন ছিল। তিনি বলেন,…