প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে ব্যবহারকারীদের পোস্ট করা ছবি তাদের অনুমতি ছাড়াই নিজেদের কাজে ব্যবহার করতে যাচ্ছে ফেসবুক ও মেটা-এমন একটি বার্তা ঘুরে বেড়াচ্ছে অনেকের প্রোফাইলে। পোস্টটি হুবহু এভাবেই পোস্ট করে চলেছেন ফেসবুক ব্যবহারকারীরা। আর যিনি লেখাটি পড়ছেন তাদের মধ্যে অধিকাংশই বিষয়টি যাচাই বাছাই না করেই নিজের টাইমলাইনে কপি করে পেস্ট করে দিচ্ছেন। এতে করে এই পোস্ট ছড়াচ্ছে মারাত্মক আকারে। এভাবেই অনলাইনে গুজব ছড়ায় বলেই অভিজ্ঞদের অভিমত। এই সেই পোস্ট- “আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না, আজ শেষ দিন! তাই একটি কাজ করে রাখুন। এটি আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা…
Author: admin
ক্রীড়া ডেস্ক : মুশফিকুর রহিম ও লিটন দাস টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েছিলেন । টি-টোয়েন্টি সিরিজে তাই দুজনেই ছিলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দর্শক । তবে টেস্টে সিরিজেই ফেরানো হলো দুজনকে। শুধু ফিরলেন না, সকালের ঝড়ে এলোমেলো বাংলাদেশকে চওড়া ব্যাটে পথ দেখাচ্ছেন দুজন। আর তাতে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। সেটি দেখেই টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে আরও একবার সঠিক প্রমাণ করতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। স্কোরবোর্ডে ৪৯ রান উঠতেই সাজঘরে ফিরে যান সাইফ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক ও…
কল্যাণ ডেস্ক : র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে কেফায়েত উল্লাহ ও কোরবান আলী ওরফে আঙুল কাটা শফিক নিহত হয়েছে। র্যাবের দাবি করেছে, নিহত কেফায়েত উল্লাহ ও শফিক চিহ্নিত মাদককারবারি ও ডাকাত । তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলি এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব। র্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দলের…
বেনাপোল (যশোর) প্রতিনিধি : ৩৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের একটি গোয়ালঘর থেকে। রুদ্রপুর গ্রামের মন্টু মুন্সির গোয়ালঘরে বোমা গুলো লুকিয়ে রাখা ছিল। কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হাসান টিংকুর সমর্থক মন্টু মুন্সি । পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্র ধরে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের মন্টু মুন্সির বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে হাতে তৈরি ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয় তার গোয়ালঘর থেকে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে কায়বা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ হাসান টিংকুর…
কল্যাণ ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি এ কথা জানান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাসানীর পরিবারের ৫ সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ৩০ মিনিট তারা হাসপাতালে অবস্থান করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভাসানী পরিবারের ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক…
কল্যাণ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক এক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে, আজকের ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন স্থানে। মিয়ানমারের চীন রাজ্যের হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর উৎপত্তি। সংস্থাটির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে। ভূমিকম্পের সৃষ্টি হয় ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে। ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের দুটি ঝাঁকুনি অনুভূত হয়েছে। এতে বহুতল ভবনগুলো বেশ জোরালোভাবে দুলেছে। জানা গেছে, ভারতের কলকাতাতেও এই…
কল্যাণ রিপোর্ট গতকাল রাত সাড়ে আটটার দিকে যশোর পৌরসভার চোরমারা দিঘীরপাড় এলাকায় ব্যবসায়ী রিপন হোসেনকে চাঁদা না দেয়ায় ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। বালি ব্যবসায়ী রিপন ওই এলাকার ইসাহাক আলীর ছেলে। একই এলাকার রাজা, আকাশ, সাব্বির ও লিয়াকত বালি ব্যবসায়ী রিপনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তার বাম কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় আহত রিপনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আরো পড়ুন: সামনে এবার সাদা পোশাকের চ্যালেঞ্জ বাংলাদেশের কাঁকন হত্যা : সন্দিগ্ধ আসামি জিতু আটক লিভার সিরোসিস: যকৃতের এই রোগ কীভাবে হয়? যবিপ্রবিতে ‘টিচিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা…
ক্রীড়া ডেস্ক : কঠিন সময় অতিক্রম করা বাংলাদেশ এবার সাদা পোশাকের চ্যালেঞ্জের মুখোমুখি। রাত পোহালেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের খেলা শুরু হওয়ার কথা সকাল ১০টায়। সব মিলিয়ে চার মাসের বেশি সময় পর সাদা পোশাকের ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। টাইগাররা সর্বশেষ টেস্ট খেলেছিলেন এবছরের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওই টেস্টে ২২০ রানে জিতেছিল বাংলাদেশ। সর্বশেষ ১৩ টেস্টে বাংলাদেশের সেটা দ্বিতীয় জয়। অন্য জয়টিও এই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০২০ সালে দেশের মাটিতে আফ্রিকান দলটিকে হারিয়েছিল টাইগাররা। সর্বশেষ ১৩ টেস্টে দুই জয়, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। পরিসংখ্যানই বলে…