Author: admin
স্বাস্থ্য ডেস্ক: লিভার সিরোসিস একটি মারাত্মক ও অনিরাময়যোগ্য রোগ। লিভারের নানারকম রোগের মধ্যে এটিকে চূড়ান্ত পর্যায়ের একটি রোগ বলে গণ্য করা হয়। এই রোগে আক্রান্ত হলে যকৃতের ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন ছাড়া পুরোপুরি আরোগ্য হয় না। এই কারণে রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের প্রতি গুরুত্ব দেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাংলাদেশে এই রোগে কত আক্রান্ত হয়েছে বলে সঠিক পরিসংখ্যান নেই। তবে ধারণা করা হয়, দেশের হেপাটাইটিস বি ও সি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটির বেশি মানুষ। এদের পাঁচ থেকে ১০ শতাংশ রোগী লিভার সিরোসিসে আক্রান্ত। সেই হিসাবে দেশে প্রায় ১০ লাখ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত বলে ধারণা করা হয়। লিভার সিরোসিস কী?…
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমন গ্রহাণুকে তার গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেবার এক প্রযুক্তি পরীক্ষা করে দেখার জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘ডার্ট’ নামে একটি যান বুধবার তার যাত্রা শুরু করতে যাচ্ছে। পরীক্ষাটা চালানো হবে ডাইমর্ফোস নামে একটি গ্রহাণুর ওপর। নাসার মহাকাশযানটি এর ওপর আঘাত হানবে এবং তারপর পরীক্ষা করে দেখা হবে – এর কক্ষপথ এবং গতিবেগে কোন পরিবর্তন হলো কিনা। বলা হচ্ছে, এটিই মানুষের প্রথম পরীক্ষা – যেখানে পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হবে। কী ঘটতে পারে – যদি পৃথিবীতে কোন গ্রহাণু আঘাত হানে? মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে এমন বড় আকারের কোন গ্রহাণু পৃথিবীতে আঘাত…
কৃষি ডেস্ক: কৃষি বিজ্ঞানী আবদুস সালাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রড) ধান প্রজনন বিভাগের বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন ১৯৯৭ সালে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ধানের জাত বিআর-২৮ ও বিআর-২৯ উদ্ভাবকদের দলে তিনিও ছিলেন। কৃষকেরা ধানটি পছন্দ করলেন কি না, সেটি দেখতে তিনি একদল বিজ্ঞানীকে নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গেলেন। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে খানিকটা জিরিয়ে নিতে একটি বাড়ির উঠানের ছায়ায় দাঁড়ালেন। বাড়ির ভেতর থেকে একজন মাঝবয়সী কৃষক এগিয়ে এসে পরিচয় জানতে চাইলেন। আবদুস সালাম জানালেন, তাঁদের উদ্ভাবিত নতুন দুটি জাত কেমন ফলন দিচ্ছে, তা দেখতেই এসেছেন। কথাটি শোনামাত্রই ওই কৃষক আবদুস সালামকে জড়িয়ে ধরেন। নতুন…
পাইকগাছা (পৌর) প্রতিনিধি পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নর ছয় গ্রামের শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। হাড়িয়া গ্রাম থেকে একটির দুরত্ব রয়েছে ৩ কিলোমিটার অন্যটির ২ কিলোমিটার। যার কারণে শিশুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারেনা। শিবসা নদীর উত্তর পাড়ে অবস্থিত হাড়িয়া গ্রামের চার শিক্ষিত যুবক শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে গড়ে তোলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর শেফালী স্মৃতি বিদ্যা নিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে পাঠশালাটি মাটির দেয়াল ও টিনের ছাউনি দিয়ে তৈরি। অর্থ অভাবে প্রতিষ্ঠানটি পাঁকাকরণ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত ও প্রতিষ্ঠতা গৌরহরি রায় প্রিতম বলেন, তিল…
কল্যাণ ডেস্ক : বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথেও অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে। শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগিয়ে যেতে হবে। বুধবার (২৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে আনা ১৪৭ বিধির প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে নিজেই প্রস্তাবটি তোলেন। দুদিন আলোচনা করে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হবে। সরকার প্রধান বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কাঠামো করে রেখেছি। ২০৪১ সালে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই…
কল্যাণ রিপোর্ট : যশোরের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে যশোর মুক্ত দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা চলাকালে অসুস্থতা বোধ করলে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মীদের সহযোগীতায় হাসপাতালে নেওয়া হয়। এসময় প্রাথমিক চিকিৎসার শেষে করোনারি কেয়ার ইউনিটে ৩০৪ নাম্বার কেবিনে পর্যাবেক্ষনে রাখা হয় মেয়রকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান বলেন,‘সভা চলাকালে মেয়রের সুগার লেভেল জিরোতে নেমে আসে। ওইসময় তিনি অজ্ঞান হয়ে যান। বর্তমানে আশঙ্কামুক্ত তিনি।’ এদিকে, মেয়রকে দেখতে রাতে হাসপাতালে যান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা…
কল্যাণ রিপোর্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের গবেষণা কর্ম ও শিক্ষা ব্যবস্থার হালনাগাদ প্রদর্শনী বিষয়ে ‘এফইটি-এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে ওয়ার্কশপে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হওয়ায় কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। ওয়ার্কশপে ২০১৮-২০২০ সালের অর্থাৎ বিগত তিন বছরের প্রকৌশল ও প্রযুক্তি অনুষভুক্ত সাতটি বিভাগের বিভিন্ন শিক্ষা-গবেষণার অর্জন ও সাফল্যের পরিসংখ্যান…
কল্যাণ রিপোর্ট বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা অব্যাহত রয়েছে। এতে পক্ষ-বিপক্ষের লোকজন আহত হচ্ছে। অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। ভাঙচুর হচ্ছে নির্বচনী অফিস, দোকান-পাট, বাড়ি-ঘর এবং নির্বচনী কাজে ব্যবহৃত গাড়ি। বোমাবাজির ঘটনাও ঘটছে কোন কোন জায়গায়। এসব ঘটনায় নির্বাচনী এলাকাসমূহের মানুষ আতঙ্কিত জীবন কাটাচ্ছেন। মণিরামপুরে অগ্নিসংযোগ বাঘারপাড়ায় ভাঙচুর সাতক্ষীরায় বোমাবাজি মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, মণিরামপুরে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় জামতলা মোড়ে ঘটনাটি ঘটে। খেদাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম জিন্নাহর নির্বাচনী প্রচারণা কার্যালয় এটি। কার্যালয়ের চারপাশ কাপড় দিয়ে ঘেরা ছিলো। ভেতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও প্রার্থীর পোস্টার…
কল্যাণ রিপোর্ট : যশোর-ঝিনাইদহ সড়কের হৈবতপুর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার চাঁনপুর গ্রামের খোকনের ছেলে ও অপরজন এলাকার টিপু সুলতানের ছেলে আহত জাফর ইকবল (৩০) পুলিশ জানায়, আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আল-আমিন মোটরসাইকেল চালিয়ে বারীনগর বাজার থেকে চুড়ামনকাটি আসছিলেন। পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে আসলে পিছন থেকে দ্রুত গতিতে আসা গড়াই পরিবহন ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত…