সালমান হাসান তেলের বর্ধিত দামের সাথে সমন্বয় করে বাড়ানো ভাড়ারও অতিরিক্ত আদায়ে বাসযাত্রীদের অবস্থা চিড়েচেপ্টা। যশোরের অভ্যন্তরীনসহ সব রুটে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায় চলছে। ডিজেলের মূল্য বৃদ্ধি সাপেক্ষে প্রতি কিলোমিটার দূরত্বের জন্য বাস ভাড়া ধার্য হয়েছে ১ টাকা ৮০ পয়সা। কিন্তু সেটি মানছেন না যশোরের বাস-মালিক শ্রমিকরা। যশোর শহরের চেকপোস্ট থেকে ঝিকরগাছার দূরত্ব ১১ কিলোমিটার। বর্ধিত হার অনুযায়ী ভাড়া হয় ১৯ টাকা ৮০ পয়সা। যাত্রীদের অভিযোগ এক্ষত্রে আদায় করা হচ্ছে ২৫ টাকা। লাউজানি পর্যন্ত ৮ কিলোমিটার দূরত্বের ভাড়া ১৪ টাকা ৪০ পয়সা হলেও নেয়া হচ্ছে ২০ টাকা। দরকষাকষি করলে বাধছে বাগবিতণ্ডা। নাজমুল ইসলাম লিটন নামে এক স্কুল শিক্ষক জানান,…
Author: admin
বাগেরহাট জেলা প্রতিনিধি বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেল দিয়ে চলছে অবৈধ নৌযান। সার্ভে সনদ ছাড়াই এসব নৌযান চলছে বাধাহীনভাবে। এতে বাড়ছে দুর্ঘটনা। গত ১৫ নভেম্বর রাতে ডুবে যায় কয়লাবোঝাই বাল্কহেড ফারদিন-১। এ নিয়ে গত ১১ মাসে এই বন্দরের চ্যানেলে ডুবেছে পাঁচটি নৌযান। দুর্ঘটনার শিকার এ সব নৌযানের কোনোটিরই ছিল না নৌ পরিবহন অধিদফতরের সার্ভে সনদ। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, ১৫ নভেম্বর ডুবে যাওয়া ফারদিন-১ নামে বাল্কহেডটির সার্ভে সনদ ছিল না। একই সঙ্গে আমদানি পণ্য পরিবহনের অনুমতিও নেই। বেআইনিভাবে চলাচলের কারণে দুর্ঘটনার শিকার বাল্কহেডটিকে পনেরো দিনের মধ্যে বন্দর চ্যানেল থেকে ওঠাতে মালিককে চিঠি…
বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি সিনেমায় গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের সিনেমায় শোনা যাবে এই গান। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিলেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার এবং সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যতœ নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার…
আন্তর্জাতিক ডেস্ক : স্থাপত্যশৈলীর অনন্যতার জন্য ব্রিটেনের স্থাপত্যকলা বিষয়ক সর্বোচ্চ সংস্থা রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হসপিটাল নামের একটি কমিউনিটি হাসপাতাল। ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, চলতি বছর কুশলী স্থাপত্যের জন্য তিনটি স্থাপনাকে মনোনীত করেছে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। এই স্থাপত্যসমূহ হলো বাংলাদেশের ফ্রেন্ডশিপ হসপিটাল, ডেনমার্কের লিলি ল্যাঙ্গেব্রো সেতু এবং জার্মানির জেমস-সাইমন গ্যালারি। রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জুরি বোর্ড বাংলাদেশের ৮০ শয্যার কমিউনিটি হাসপাতাল ফ্রেন্ডশিপ হসপিটাল সম্পর্কে তাদের মূল্যায়নে লিখেছে, ‘এই হাসপাতালের বারান্দাগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো বাতাস হাসপাতালের কক্ষগুলোতে…
ক্রীড়া ডেস্ক : ২০১১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক আর হতে পারেনি। তবে এবার আবারও বিশ্বকাপ ফিরছে ঢাকায়। আজ (মঙ্গলবার) আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে মিলে আগামী ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে বাংলাদেশ। ২০২৪ বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত সর্বমোট ৮টি আইসিসি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই সূচিতে চমকের শেষ নেই যেন। সেখানে জানা গেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। শেষ কিছুদিনে এ নিয়ে গুঞ্জন কম হয়নি। অবশেষে সে গুঞ্জনটাই সত্যি হয়েছে, ২০২৪ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি…
ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘোষিত এই স্কোয়াডে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক আকবর আলী। দলে জায়গা হয়নি বিশ্বকাপে বাজে ফর্মে থাকা দুই ব্যাটার লিটন দাস ও সৌম্য সরকারের। তাছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দলে নেই বাকি দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আঙুলের চোটের কারণে অবশ্য পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে পড়া চোটের কারণে খেলবেন না সাকিব আল হাসান। অপরদিকে মুশফিকুর রহিমকে টেস্ট সিরিজের কারণে বিশ্রামে…
কল্যাণ রিপোর্ট ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যলয়ের সভা কক্ষে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন। দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তঃ ধর্মীয় সংলাপ বিস্তৃত করা হবে। এর মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যকার আন্তঃধর্মীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রি স্বপন ভট্টাচার্য , অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ,…
কল্যাণ রিপোর্ট শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলাচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা। যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ সভাপতি শেখ মতলেব বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ…
সালমান হাসান যশোরে টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য না পেয়ে হতাশ ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না ভর্তুকি দামের তেল, চিনি ও ডাল। কালো বাজারে বিক্রির কারণে বঞ্চিত হচ্ছেন সীমিত আয়ের মানুষ। এছাড়া ডিলাররা প্যাকেজ হিসেবে পণ্য কিনতে বাধ্য করছে। ফলে বাজার দামের চেয়ে স্বল্প মূল্যের পণ্য কেনার এই সুযোগ নিতে পারছেন না অনেকে । ট্রাকে করে খোলা বাজারে টিসিবির তেল, চিনি, ডাল ও পিয়াজ বিক্রি হয়। এক্ষেত্রে নিয়ম হলো ক্রেতারা এসব পণ্যের যেকোনটি কিনতে পারবেন। কিন্তু সেই নিয়ম মানছেন না ডিলাররা। কেউ তেল কিনতে চাইলে বাধ্যমুলক তাকে ডাল, চিনি ও পিয়াজ প্যাকেজ আকারে নিতে হচ্ছে। ফলে অনেকের পক্ষে…
কল্যাণ রিপোর্ট চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্ট (আমরিন) কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ল্যাবের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজন দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনশক্তি। শিক্ষার্থীদের সেই প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য ল্যাবটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় ল্যাবটি স্থাপন করা হয়েছে।…