Author: admin

এই হেমন্তে বাংলার ঐতিহ্য শস্যভিত্তিক লোকোৎসব নবান্ন উদযাপিত হচ্ছে সারা দেশে। বাংলার লোক ঐতিহ্যের অংশ এই উৎসবটি ছিল একান্তভাবেই গৃহস্থদের। আমন ধান কাটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে গৃহস্থরা এ উৎসব পালন করত। সেই প্রাচীনকাল থেকেই নবান্নে আয়োজন হতো নতুন ধানের পিঠাপুলির। একটা সময় ছিল, যখন নবান্ন উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে আলপনা আঁকা হতো। পিঠা-পায়েসের আদান-প্রদান ছিল। বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন ঘটত। গ্রামে গ্রামে শোনা যেত ঢেঁকিতে চালের গুঁড়া তৈরির শব্দ। নবান্নে গ্রামাঞ্চল হয়ে উঠত প্রাণবন্ত। একসময় তো পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বসত কীর্তন-পালাগান ও জারিগানের আসর। গ্রামের গণ্ডি পেরিয়ে নবান্ন এসেছে শহরেও। কিন্তু নাগরিক নবান্ন ঐতিহ্যকে ম্লান করতে পারেনি। বরং…

Read More

 শিশুদের নিউজ রিডিং কম্পিউটিশন কল্যাণ রিপোর্ট মাইক্রোফোন স্পিকারে ভাষার মুগদ্ধতা ছড়াল কচিকাঁচারা। ভঙ্গি, শরীরিভাষাও ছিলো ঠিক নিউজ প্রেজেন্টারের মত। শিশুদের প্রত্যেকে যেন পুরোদস্তুর সংবাদ পাঠক বনে যায়। শনিবার ব্রাদার টিটোস হোম আয়োজন করে শিশুদের নিউজ রিডিং কম্পিপিটিশন। এদিন সকালে লাল দিঘিরপাড়ের বিদ্যায়তনটির আঙিনায় ছিলো ব্যতিক্রমী এই আয়োজন। গাছপালায় ছাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনাটি এদিন সজ্জিত ছিল রঙ-বেরঙের বেলুনে। এক্সিবিশন স্টেজে শিশুরা বাংলায় ও ইংরেজিতে নিউজ পাঠ করে। স্ক্রিপ্টে লেখা সংবাদটি মনকাড়া ও শ্রুতিমধুর উপস্থাপনের চেষ্টা ছিলো শিশুদের সবার। ব্রাদার টিটোস হোমের ৩৩ শিক্ষার্থী এই নিউজ রিডিং কম্পিটিশনে অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও কয়েকজন নিউজ রিডিং প্রতিযোগিতার অংশ নেন। সুন্দরভাবে সংবাদ…

Read More

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের চার ম্যাচের সবগুলোতে জিতেছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। প্রথম লেগের ম্যাচে চেলসিকেও হারিয়েছিল তারা। তবে মঙ্গলবার দিবাগত রাত ফিরতি লেগে চেলসির মাঠে রীতিমত ধরাশায়ী হল ইতালিয়ান জেব্রারা। স্টামফোর্ড ব্রীজে অনুষ্ঠিত ম্যাচে চেলসির কাছে একহালি গোল হজম করেছে জুভেন্টাস। বিপরীতে চেলসির জালে একবারো বল পাঠাতে পারেননি দিবালারা। ম্যাচের ২৫তম মিনিটে চালোবাহ গোল করে এগিয়ে দেন চেলসিকে। বিরতি পর্যন্ত ১-০ গোলেই এগিয়ে ছিল চেলসি। কিন্তু বিরতির পরই জুভেন্টাসের উপর আরো চড়াও হয় স্বাগতিকরা। ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রিস জেমস। তিন মিনিট পরই হডসন অডি গোল করে ব্যবধান করেন ৩-০। ম্যাচের…

Read More

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এবারের টি-টেন লিগে দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স। নিজেদের চতুর্থ ম্যাচে ২৩ নভেম্বর রাতে চেন্নাই ব্রেভসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলা টাইগার্স। টসে হেরে আগে ব্যাটিং করে ১০ ওভারে ৬ উইকেটে ৯০ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। সর্বোচ্চ ১৮ বলে ২৬ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা। বাংলা টাইগার্সের বেনি হাওয়েল ২টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন লুকে উড, জেমস ফকনার এবং আইসুরু উদানা। ৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন বাংলা টাইগার্সের দুই ওপেনার জনসন চার্লস ও হযরতুল্লাহ জাজাই। প্রথম ৩ ওভারেই ৬৭…

Read More

ক্রীড়া ডেস্ক : ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ ২০২১ সালের নির্বাচনে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ২২ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করে। ফুটবলারদের পারফরম্যান্সের একই সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলারের সম্ভাব্য ১৩ জনের তালিকাও প্রকাশ করেছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত ফুটবলারদের এ পারফরম্যান্স দেখা হয়েছে। পুরুষ খেলোয়াড়ের তালিকায় আছেন কোপা জিতে আর্জেন্টিনার শিরোপা খরা কাটানোর নায়ক লিওনেল মেসি। তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারও। তাদের সঙ্গে বর্ষসেরার দৌড়ে আরও আছেন ইতালির জর্জিনহো, ‘গোলমেশিন’ খ্যাত রবের্ত লেভানদোভস্কি, ফরাসি প্লেমেকার কিলিয়ান এমবাপ্পে…

Read More

ক্রীড়া ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার  গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গৌতম ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য। খবরে বলা হয়, গম্ভীরকে ইসলামিক স্টেটের কাশ্মীর শাখা হত্যার হুমকি দিয়েছে। হত্যার হুমকি পাওয়ার পর গম্ভীর পুলিশের কাছে অভিযোগ করেছেন। ভারতের সাবেক  ক্রিকেটারের গৌতম গম্ভীর দাবি, ইমেলের মাধ্যমে তাকে হুমকির বার্তা পাঠানো হয়।  এ ইমেইলে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির এ সংসদ সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে গৌতম গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান বলেন, আমরা গম্ভীরের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত ইতোমধ্যে…

Read More

অনলাইন ডেস্ক : ফেসিয়াল রিকগনিশন সিস্টেম  মুখাবয়ব পরিচয়ের পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এই প্রযুক্তি নিয়ে সমাজে উদ্বেগ তৈরি হওয়ায় এটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। ফেসবুকের পরিবর্তিত নাম মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) সহ-সভাপতি জেরোম পেসেন্টি এক ব্লগ পোস্টের মাধ্যমে জানান, এখন থেকে ফেসবুক আর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের মুখাবয়ব এবং ভিডিও চিহ্নিত করবে না। এদিকে এই স্বয়ংক্রিয় পদ্ধতি তুলে দেওয়ার ফলে একশো কোটিরও বেশি গ্রাহকের মুখাবয়ব পরিচিতির ব্যক্তিগত টেমপ্লেটও সরিয়ে দেওয়া হবে। ফলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। এছাড়া  এই সিদ্ধান্তের ফলে অটোমেটিক অল্ট টেক্সট (এএটি) পদ্ধতিও প্রভাবিত হবে। এই পদ্ধতির মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিরা…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরের বাঘারপাড়ার উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নির্বাচনী সভায় ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ নভেম্বর রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে নির্বাচনী সভায় জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী এই আতঙ্ক ছড়ানো বক্তব্য উপস্থাপন করেন। ফেসবুকে এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। সভায় দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী বলেন, কতিপয় বিএনপি জামায়াত নেতাকর্মী বলছে ওমুক মার্কায় ভোট দেবো। তারা ভোট দেয়ার সুযোগ পাবে না। এমন জায়গায় চুলকিয়ে দেবো; কাউকে দেখাতে পারবে না। হাসপাতালেও চিকিৎসা হবে না। পুলিশের কাছে যেয়েও কাজ হবে না। পুলিশ…

Read More

কল্যাণ রিপোর্ট : বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা অব্যাহত রয়েছে। এতে পক্ষ-বিপক্ষের লোকজন আহত হচ্ছে। অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। ভাঙচুর হচ্ছে নির্বচনী অফিস, দোকান-পাট, বাড়ি-ঘর এবং নির্বচনী কাজে ব্যবহৃত গাড়ি। বোমাবাজির ঘটনাও ঘটছে কোন কোন জায়গায়। এসব ঘটনায় নির্বাচনী এলাকাসমূহের মানুষ আতঙ্কিত জীবন কাটাচ্ছেন। মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, মণিরামপুরে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় জামতলা মোড়ে ঘটনাটি ঘটে। খেদাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম জিন্নাহর নির্বাচনী প্রচারণা কার্যালয় এটি। কার্যালয়ের চারপাশ কাপড় দিয়ে ঘেরা ছিলো। ভেতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও প্রার্থীর পোস্টার ঝুলানো ছিল। আগুন লেগে চারপাশের…

Read More

কল্যাণ রিপোর্ট এক বৃদ্ধের জীবন সাহাহ্নে মানবতা যেন বড্ড অসহায়। পাঁচদিন ধরে সড়কের পাশে ফুটপাতে পড়ে আছে অজ্ঞাত পরিচয় অসুস্থ এই বৃদ্ধ (৭০)। সম্ভবত রাতের আঁধারে ফুটপাতে তাকে ফেলে রেখে গেছে স্বজনেরা। ‘মৃত্যুর জন্য অপেক্ষা করা’ এই বৃদ্ধের সদগতি করতে স্থানীয়রা ফোন দিয়েছিলেন ৯৯৯ নম্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ‘আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ নেই’ দাবি করে বৃদ্ধকে সেখানেই ফেলে রেখে চলে গেছে। যশোর শহরের রেলগেট এলাকায় ঘটনাটি ঘটেছে। যশোর শহরের রেলস্টেশনের পাশে রেলগেট ট্যাক্সি স্ট্যান্ডের প্রাইভেটকার চালক রবিউল ইসলাম জানান, রেলস্টেশন সংলগ্ন এই সড়কে সারাদিনই তারা অবস্থান করেন। পাঁচদিন আগে সকাল বেলায় এসে দেখেন, সড়কের পাশে ফুটপাতে এক বৃদ্ধকে শুইয়ে রাখা…

Read More