Author: admin

কল্যাণ ডেস্ক ‘কালো মুরগির দশটি ছানা ঘোরে বাড়িময়, একটি কোথা হারিয়ে গেল রইলো বাকি নয়।’ কবিতায় আছে এভাবে মুরগির দশটি ছানাই হারিয়ে যায়। কবিতাটির মতো নাটোরের বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় যে ১৫ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল করোনার মধ্যে সবার বিয়ে হয়ে যাওয়ার কেউ পরীক্ষায় অংশ নেয়নি। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষায় নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কেউ অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক আব্দুর রউফ। তিনি বলেন, করোনাভাইরাস সব শেষ করে ফেলেছে। করোনাকালীন ছুটিতে মেয়েরা অলস সময় কাটাচ্ছিল। এর মধ্যে ওই ১৫ ছাত্রীর বিয়ে হয়ে যায়। এ পরিস্থিতিতে পরিবারের অনাগ্রহের কারণে তারা কেউ দাখিল পরীক্ষায়…

Read More

                                        # ‘ন’ অক্ষরটি ২ মাসেও সংশোধন হয়নি                                        # ভুল করছেন পৌরকর্মী খেশারত দিচ্ছেন নাগরিকরা                                        # ভুলের প্রতিবাদে জোটে দুর্ব্যবহার সালমান হাসান জন্মসনদের ভুল সংশোধন করতে যশোর পৌরসভায় ঘুরতে হচ্ছে মাসের পর মাস। সনদের সংশোধন ও নিবন্ধনে টাকা গুনতে হচ্ছে বারবার। প্রতিষ্ঠান কর্মীর ভুলের মাশুল গুনছেন শিক্ষার্থী ও অভিভাবক। ভোগান্তির পাশাপাশি রয়েছে দুর্ব্যবহারেরও অভিযোগ। সবমিলিয়ে যশোর পৌরসভায় নাগরিক দুর্ভোগের নাম ‘জন্মনিবন্ধন’। ইউনিক আইডি ফরম পূরণে অন্যান্য ডকুমেন্টেস’র পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্মনিবন্ধন সনদ লাগছে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষা সনদের সাথে জন্মসনদের তথ্যের মিল নেই। কারোর পিতা-মাতার নামের বানান ভুল। মিল নেই জন্ম তারিখের। ইউনিক আইডি ফরমের…

Read More

আহত ২ জনের মৃত্যু সড়ক অবরোধ নির্বাচনী অফিস ভাংচুর বাগআঁচড়া প্রতিনিধি শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক মারা গেছেন। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার সাতমাইল গ্রামে। এ নিয়ে ওই উপজেলায় দুজন মারা গেলেন। এঘটনায় শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আ. খালেক ধাবক জানান, গত ১৬ নভেম্বর…

Read More

হাফেজা ইসরাত জাহান সারা শরিয়তের পরিভাষায় পরকীয়া বলা হয় বিবাহ-পরবর্তী কারো সঙ্গে কোনো ধরনের প্রেম-ভালোবাসাকে। ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে।বর্তমান সময়ে এক মহামারির নাম পরকীয়া। পরকীয়া একটি অমানবিক ক্রিয়া। বিকৃত মানসিকতার কাজ। ইসলাম একটি মানবিক ধর্ম। সর্বশ্রেষ্ঠ জীবনবিধান। কোনো মানবিক গর্হিত কাজকে ইসলাম অনুমোদন দেয়নি। সুস্থ মস্তিষ্কের কোনো নারী-পুরুষ পরকীয়ায় লিপ্ত হতে পারে না। পরকীয়া সম্পর্কে যেমন সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়, তেমনি পারিবারিক সম্পর্কে ফাটল ধরে। পরকীয়া নামের অসামাজিক বিবাহবহির্ভূত সম্পর্কের অশুভ থাবায় বিপর্যয়ের মুখে সংসার ও পরিবার প্রথা। এমনকি জঘন্য হত্যাকাণ্ডও সংঘটিত হচ্ছে। কিন্তু কেন? তার একটাই উত্তর—পরকীয়া। বিভিন্ন কারণে পরকীয়া সংঘটিত হয়। যেমন—একসঙ্গে না থাকা, পরনারী বা…

Read More

বেনাপোল (যশোর) প্রতিনিধি যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই পুটখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের সমর্থক বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হচ্ছে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার গোলাম হোসেনের ছেলে আলা হোসেন (২৬), আলী হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৩), ছমির হোসেনের ছেলে সজিব হোসেন (২১) ও কদমতলা বারপোতা গ্রামের তোফাজ্জেল এর ছেলে আজগর আলী (৫৪)। এলাকার লোকজন জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকরা বোমা বাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে বেশ কিছু…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি একই শ্রেণির ছাত্রকে বিয়ে করতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে দশম শ্রেণির এক ছাত্রী। চলতি মাসের ১৬ নভেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী পাড়ায় এই ঘটনা ঘটে। একই মাসে ১৫ নভেম্বর স্বামীর ওপর অভিমান করে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান এক গৃহবধূ। ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ায় নিজ বাড়ি থেকে এক তরুণীর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় তিশা আত্মহত্যা করে বলে জানায় পরিবারের সদস্যরা। জেলা পুলিশের তথ্যানুযায়ী ২০২১ সালের ১০ মাসে এখন পর্যন্ত ২৯৬ জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন। এদের মধ্যে অধিকাংশ কিশোর ও তরুণ বয়সের। যাদের বয়স ১৫ থেকে ২২…

Read More

শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা জেলার শালিখা উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শালিখার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদকসহ ১০ নেতাকে বহিস্কার করা হয়েছে। ১৭ নভেম্বর বুধবার মাগুরা জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কার হওয়া ওই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যদি কোনো দলীয় নেতা নির্বাচন করেন, পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বহিষ্কার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা হলেন, ১ নং ধনেশ্বরগাতী ইউপির সরোয়ার মল্লিক, ২ নং তালখড়ি ইউপির শামছুর রহমান ও মজনু…

Read More

কল্যাণ রিপোর্ট আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং ফিজিওথেরাপি ক্লিনিক্যাল সার্ভিস, ডিজিটাল ক্লাসরুম ও ডিজিটাল ফিজিওথেরাপি ল্যাবরেটরি উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সকালে যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পিটিআর বিভাগের বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। আনন্দ শোভাযাত্রা শেষে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, অত্যন্ত স্বল্প সময়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ তাদের প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। আজকে বিভাগটিতে ক্লিনিক্যাল সার্ভিস চালু করা হলো। এর মাধ্যমে এ অঞ্চলের জনগণ…

Read More

মুস্তাফা মাসুদ মতিন সাহেব দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তার পোস্টিং ছিলো ঢাকাতেই। ভালো পোস্টে চাকরি করেছেন পুরোটা সময়, প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে। পাশাপাশি লেখালেখিও করেন পঞ্চাশের ঊর্ধ্বে প্রকাশিত বই আছে তার। তার স্ত্রী সরকারি ইশকুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। দুই ছেলেমেয়েও জীবনে প্রতিষ্ঠিত মেয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আর ছেলে গ্রাফিক্স ডিজাইনার। এমন গোছানো একজন লেখক মানুষ অবসর জীবন ঢাকায় কাটাবেন, বন্ধু এবং স্বজনদের এমনটাই ছিলো স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু হলো তার উল্টো। স্ত্রীকে নিয়ে তিনি গ্রামে সেটেল্ড হলেন। এতটা বছর ঢাকায় কাটানো একজন মানুষ রাতারাতি যেন পালটে গেলেন। তার গ্রামের পশ্চিম দিকে বিশাল বিল জলেশ্বর। বিলের স্বাধীন-শীতল হওয়া…

Read More

বিনোদন ডেস্ক : গত জুলাই মাসে কিরণ রাওয়ের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন শেষ করেছেন আমির খান। বিচ্ছেদের ঘোষণা দেন তারা দুজন। তবে বন্ধুত্বের সম্পর্কটা এখনও টিকিয়ে রেখেছেন তারা। আমিরের তিন নম্বর বিয়ের জল্পনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই । আগামী এপ্রিলে ‘লাল সিং চড্ডা’র মুক্তির পরই নাকি বিয়ের ঘোষণা দেবেন মিস্টার পারফেকশনিস্ট। পাত্রীও খুব চেনা। দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখের সঙ্গেই নাকি তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আমির। সত্যি কি বিয়ের পিঁড়িতে আমির-ফতিমা? এ নিয়ে মুখ বন্ধ রেখেছেন ‘থ্রি ইডিয়টস’ তারকা। কিন্তু আমির-ফাতিমার বিয়ের এই গুঞ্জন সম্পূর্ণ ভুয়া বলে জানাচ্ছে অভিনেতার ঘনিষ্ঠ মহল। আমির-কারিনা…

Read More