Author: admin

সপ্তাহে একটি বই পড়ি ‘সাহিত্য পাঠচক্র-২০২৪’ উদ্বোধন

জাহাঙ্গীর আলম ‘বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, আর অবাঞ্চিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন। ভাইভার দিন শাহজাহান কবীর স্যার বলেছিলেন মেধা তো সবার মাঝেই থাকে, কতজন পারে সেই মেধার বিকাশ ঘটাতে। সাহিত্য পাঠচক্র’র মাধ্যেমে আমরা সেই মেধার বিকাশ ঘটিয়ে থাকি। আমি (ফাহিম) নিজের চোখে দেখেছি কিভাবে কামরুজ্জামান ভাই, হামিম ভাই, সুমন রেজা ভাই, বন্ধু বায়োজিদের মেধার বিকাশ ঘটেছে। সেদিন থেকে নিজের মনের মধ্যে কেমন জানি ছটফট করছিলো। কবে সংগঠনের সাথে যুক্ত হতে পারব। দীর্ঘ সময়ের পর আজ অবসান হয়েছে’। হুমায়ুন আজাদ’র বিখ্যাত উক্তি, ভাইভা দিনের সাক্ষাৎকার আর সংগঠনে যুক্ত হওয়ার মনের বাসনা পূরণের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত…

Read More
৯২ বছর বয়সে ৫ম বিয়ে করছেন ধনকুবের মারডক

আন্তর্জাতিক ডেস্ক বয়স ৯২ পেরিয়েছে তো কী হয়েছে, ভালোবাসার জন্য হাল ছাড়ছেন না মিডিয়া মোগল রুপার্ট মারডক। এই বয়সেই পঞ্চমবারের মতো বিয়ে করতে চলেছেন তিনি। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী জুনে প্রেমিকা এলেনা ঝুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অস্ট্রেলিয়া বংশোদ্ভূত মার্কিন ধনকুবের মারডক। তিনি নিজেই গত বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। বৈচিত্র্যময় জীবনের নানা ঘটনার জন্য প্রায়ই সংবাদপত্রের শিরোনামে উঠে আসেন এ ধনকুবের। এর আগে চারবার বিয়ে করেছিলেন রুপার্ট মারডক। গত বছর রেডিও উপস্থাপিকা অ্যান লেসলির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিলেন মারডক। কিন্তু এক মাস যেতে না যেতেই সেই পরিকল্পনা বাতিল করেন তিনি। জানা যায়, মারডকের চেয়ে বয়সে প্রায় ২৫ বছরের ছোট…

Read More
পাকিস্তানে হোয়াটসঅ্যাপ মেসেজের কারণে এক ছাত্রের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে হোয়াটসঅ্যাপ মেসেজের কারণে এক ছাত্রের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমটির বার্তায় ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে ২২ বছর বয়সী ছাত্রকে এই সপ্তাহে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বিচারকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে নবী মুহাম্মদ ও তাঁর স্ত্রীদের সম্পর্কে অবমাননাকর ছবি ও ভিডিও প্রকাশ করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাঞ্জাব প্রদেশের আদালত জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ধর্ম অবসাননাকর কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিল এই ছেলেটি। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছিল। পরিচয় প্রকাশ না করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাবা বিবিসিকে বলেন, লাহোর হাইকোর্টে এই মামলার আপিল করা হয়েছে। আদালত বলেছে, ১৭ বছর বয়সী…

Read More
ভেঙে গেলো জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা, নতুন চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত

ঢাকা অফিস জাতীয় পার্টির (একাংশ) জাতীয় সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। এতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ। এই ঘোষণার আগে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতিও নেন রওশন এরশাদ। শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠান জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। পার্টির প্রেসিডিয়াম সদস্য দলটির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটরা দুহাত তুলে তা সমর্থন জানান। পরে দলের অপর প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর দলের অন্যান্য সিনিয়র নেতাদের নাম ঘোষণা করেন। কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল…

Read More
দুই সিটির ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলের

কল্যাণ ডেস্ক ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন শেষ হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। ইভিএমে হওয়া এই দুই সিটির ভোটের এখন গণনা চলছে। কুমিল্লা সিটি উপনির্বাচনের হালচাল সকালে থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দুপুর গড়াতে কিছু কেন্দ্রে ভিড়ও দেখা গেছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান…

Read More
ক্রেতাদের নজর কেড়েছে নান্দনিক মাটির পণ্য

জাহাঙ্গীর আলম ‘একটা সময়ে বাংলার প্রায় ঘরের রান্না থেকে শুরু করে খাওয়া-দাওয়া আর অতিথি আপ্যায়নসহ প্রায় সব কাজেই মাটির তৈরি পাত্র ব্যবহার করা হতো। স্বাস্থ্যকর আর সহজলভ্য ছিলো বলে অধিকাংশ পরিবারেই ছিলো এগুলোর ব্যবহার। তবে বর্তমানে নানাবিধ ব্যবহারে জীবনযাত্রা সহজ করছে প্লাস্টিক আর কাঁচ এর পণ্য। কিন্তু প্লাস্টিকপণ্য এখন পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। তার বিপরীতে মৃৎশিল্প পরিবেশবান্ধব। এমন একটি শিল্প কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এমনটাই বলছিলেন সাবেক বন কর্মকর্তা সামসুল হক রিপন। শুক্রবার সন্ধ্যায় বিসিক উদ্যোক্তা মেলা ঘুরে দেখা যায়, মাটির তৈরি নান্দনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেছেন গোপালগঞ্জ থেকে আসা উদ্যোক্তা মাসুদ সরদার…

Read More
যশোরস্থ ঝিকরগাছা কল্যাণ সমিতির অনন্য এক দিন

নিজস্ব প্রতিবেদক যশোরস্থ ‘ঝিকরগাছা কল্যাণ সমিতি’র মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনভর আনন্দ, আড্ডা, হই-হুল্লোড় আর উৎসবের মাঝে যেন সবাই ফিরে গিয়েছিল নিজ জনপদে। আড্ডা তারুণ্য ভর করেছিল সবার মনে। শুক্রবার দিনভর যশোর শহরের অদূরে বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে উপজেলার কৃতিসন্তানদের এই মিলনমেলা ঝিকরগাছাবাসীদের জন্য এক অন্যনা ঘটনার জন্ম দিল। যশোরস্থ ঝিকরগাছা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ সাবেক শিক্ষার্থীদের (৮০ দশক থেকে বর্তমান) নিয়ে বিশাল আয়োজন ছিল চোখে পড়ার মতো। দুপুরে খাওয়ার পরে সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মনজুরুল হোসেন মুকুল। মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুর রহমান, সমাজকর্মী খন্দকার আজিজুল হক মনি, অ্যাডভোকেট আব্দুল কাদের…

Read More
গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার সম্মুখীন ৬০ হাজার গর্ভবতী নারী

আন্তর্জাতিক ডেস্ক আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে যখন এই দিনটি ব্যাপকভাবে পালিত হচ্ছে তখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নারীরা আছেন সীমাহীন দুর্ভোগের মধ্যে। বিশেষ করে গাজায় এখন প্রায় ৬০ হাজার গর্ভবতী নারী রয়েছেন এবং ইসরায়েলি আগ্রাসনের কারণে অপুষ্টি ও পানিশূন্যতার সম্মুখীন হয়েছেন তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (৮ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এই সময়ে গাজা উপত্যকার নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেগুলো সামনে এনেছেন।…

Read More
সমাজে পুরুষের ওপর চাপ বাড়ছে

কল্যাণ ডেস্ক আমার স্ত্রী চাকরি করেন। ৯টা ৫টা অফিস সময়ের বাইরেও তার নানাবিধ যুক্ততা রয়েছে। ঘরের বেশিরভাগ কাজ আমি সামলে নিতে চেষ্টা করি। তার বাইরের কাজ বেশি হওয়ায় ঘরে ফিরলে তাকে এক কাপ চা এগিয়ে দিলে— আমার মা-বোনের কটূ কথা শুনতে হয়। বন্ধুদের আড্ডায় সময় দিতে না পারলে বউকে টেনে নানা কথা শুনতে হয়। আমি দেখেছি, আমার বন্ধুরা নিয়মিত আড্ডা দিচ্ছে, রাত করে ঘরে ফিরছে। ঘরের কাজে স্ত্রীকে সামান্য সময়ও দিচ্ছে না। যার ফলে আমি কেন দিচ্ছি— সেই প্রশ্ন তুলে হাসাহাসি করে থাকে। কথাগুলো বলছিলেন ঘরে বসে কনসালটেন্সির কাজ করা রাহাত। রাহাতের ঠিক উল্টো সাফায়েত বলছেন, আমার স্ত্রী বাইরে কাজ…

Read More
পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে পাঁচ নারীকে জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তরা হলেন– আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তরীয়) ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। জয়িতা…

Read More