Author: admin

সাগরদাঁড়ি চিড়িয়াখানা থেকে ৯টি প্রাণী উদ্ধার

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি কপোতাক্ষ চিড়িয়াখানায় অবৈধভাবে আটকে রাখা নয়টি প্রাণী উদ্ধার করেছে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বুধবার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য অভিযান চালিয়ে এই প্রাণীগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া প্রাণীগুলো হলো একটি কুমির, একটি মেছোবাঘ, একটি বানর, তিনটি কচ্ছপ ও তিনটি অজগর সাপ। এ বিষয়ে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুভাষ দেবনাথ বলেন, ‘খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা নয়টি প্রাণী উদ্ধার করে নিয়ে যায়। এ চিড়িয়াখানাটি স্থাপন করেন আনিসুর রহমান খান। তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী এ চিড়িয়াখানাটি পরিচালনা করে আসছিলেন।’

Read More
হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকা অফিস জীপুরের কালিয়াকৈর উপজেলার কোনাবাড়ী লাগোয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৩০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে কোনাবাড়ীর শ্রমিক কলোনির শফিক খানের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। যেহেতু এটা শ্রমিক কলোনি, তাই এই অঞ্চলটি…

Read More
একমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন বাবা-মা, বন্ধ খাওয়া-দাওয়া

কল্যাণ ডেস্ক ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিকের একজন টাঙ্গাইলের সাব্বির হোসেন। তিনি জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙা ধলাপাড়া গ্রামের হারুনুর রশিদ ও সালেহা বেগম দম্পতির একমাত্র ছেলে। একমাত্র ছেলের জিম্মির খবর শুনে কাঁদছেন বাবা হারুন অর রশিদ। মা সালেহা বেগম বুক চাপড়িয়ে কাঁদছেন আর বিলাপ করছেন। স্বজনদের দাবি, সাব্বিরসহ জিম্মি সবাইকে যেন দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়। পরিবারের সদস্যরা জানান, সাব্বির ২০১৪ সালে নাগরপুরের সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ২০১৬ সালে টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে পাস করে ২০২২…

Read More
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ, শতভাগ অনলাইনে

কল্যাণ ডেস্ক ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট আগামী ২৪ মার্চ থেকে বিক্রি করা হবে। প্রথম দিনে দেয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টায়, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। ২৪ তারিখ দেয়া হবে ৩ এপ্রিলের টিকিট। প্রতি বছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার…

Read More
নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক দেড় বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে তৃতীয়বারের মতো সফর করতে যাচ্ছে নিউজিল্যান্ড। যদিও এবারের সিরিজ নিয়ে তারা কিছুটা দোদুল্যমান ছিল। অবশেষে সেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে দু’দল। আগামী ১৪ এপ্রিল থেকে পাকিস্তান-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এবং দুই দেশের সম্পর্ক বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা পিসিবির। বুধবার(১৩ মার্চ) এক বিবৃতিতে এই সূচি ঘোষণা করেছে পিসিবি। আগে থেকেই শোনা গিয়েছিল নিরাপত্তার স্বার্থে সিরিজের ম্যাচগুলো লাহোর ও রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হবে। সে অনুসারে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি পিন্ডি স্টেডিয়ামে আগামী ১৮, ২০ ও ২১ এপ্রিল এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ ও ২৭ এপ্রিল…

Read More
জয়তীতে ৬০ ঊর্ধ্ব মায়েদের মধ্যে ব্যতিক্রমী ইফতার সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম ফিরোজা খাতুন। বয়স ৬০ ঊর্ধ্ব। ভাগ্যের বিড়ম্বনায় দুই পা হারিয়েছে। পরিবারে আর কোন সদস্য না থাকাই জীবনের সায়াহ্নে এসে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাকে। সুফিয়া খাতুন, রাধা রানী, মোমেনা বেগম, রূপালী বেগমসহ ৬০ ঊর্ধ্ব ৪শ নারী। যাদের অনেকেরই নেই স্বামী। কারও কারও সন্তান থাকলেও নেয় না মায়ের কোন খোঁজ-খবর। প্রতি বছর মাহে রমজান উপলক্ষে এমন মায়েদের ইফতার সামগ্রী প্রদান করা হয়ে থাকে জয়তী সোসাইটি থেকে। ওই সব মায়েদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে জয়তী সোসাইটির সেমিনার রুমে মায়েরা এক নজরে তাকিয়ে ছিলেন প্রজেক্টরের দিকে। আবেগাপ্লুত হয়ে কারো কারো চোখ থেকে গড়িয়ে পড়ে…

Read More
পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক পাসপোর্ট এমন এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত কোনও একটি দেশের সরকার প্রদান করে থাকে। আন্তর্জাতিক ভ্রমণের সময় এই নথিটি বাহক ব্যক্তির জাতীয়তা ও পরিচয়ও প্রত্যয়িত করে। তবে পাসপোর্ট ছাড়াই ভ্রমণের দ্বার হয়তো এবার খুলতে চলেছে। আর সেই ভ্রমণের সুযোগ পাওয়া যেতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। মূলত সৌদি আরব এমন এক ধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যা যাত্রীদের পাসপোর্ট ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ দেবে। গত বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এমন এক ধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যার মাধ্যমে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই দেশে আসতে পারবে। রিয়াদ…

Read More
ভোমরা বন্দরের রাজস্ব আদায়ের বৈষম্য নিরসনের দাবিতে স্মারকলিপি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি দ্রুত সময়ের মধ্যে কাস্টম হাউস চালু ও ভোমরা বন্দরের সাথে বেনাপোল বন্দরের ফলজাতীয় পণ্যে রাজস্ব আদায়ের বৈষম্য নিরসনের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা করে যে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন বাজেট অধিবেশনের আগেই কাস্টমস হাউস বাস্তবে রূপ লাভ করবে। স্মারক লিপিতে আরো…

Read More
যশোরে পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস হাউজের বরখান্ত হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের বিরুদ্ধে দুই কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। রোববার দুপুরে দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার এক পুলিশ কর্মকর্তা ও বিমান বন্দর কর্মকর্তার সাক্ষ্য নেন। ঘটনার সময় তারা ঢাকা বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। তবে তদন্তের স্বার্থে সাক্ষীদের পরিচয় প্রকাশ করেনি দুদক। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন বলেন, প্রায় দেড় ঘণ্টা সাক্ষ্য গ্রহণকালে অনেক তথ্য উঠে এসেছে। মামলাটি এখন শেষ পর্যায়ে। নথি যাচাই বাছাই করে দ্রুতই চার্জশিট দেওয়া হবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক…

Read More
সাতক্ষীরা উপকূলীয় নারীদের সংগ্রামী জীবনের গল্প

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেপল্লীর সোনামনি দাসি (৬৫), বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামের শেফালী বিবি (৫৫) কিংবা শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের চন্দ্রিকা ব্যানার্জী (৫৫)। এরা সবাই পরিবারের প্রধান। উপকূলীয় এ এলাকার মাত্র এই ৩ জনই নয়, অনেক অসহায় নারী রয়েছেন যারা বেঁচে থাকার তাগিদে কাজ করছেন। এদের মধ্যে কারও স্বামী সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে মারা গেছে, কারও স্বামী অসুখে মারা গেছেন, কারও স্বামী ফেলে চলে গেছেন, আবার কারও স্বামী দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। সংসারের বোঝা নারীর কাঁধে। পরিবারে অভাব অনটন বারোমাস লেগেই রয়েছে। পরিবারের প্রধান দুস্থ-অভাবী নারীদের দুঃখ পিছু ছাড়ে না। এখানে…

Read More