নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে বেধড়ক মারপিট ও গুরুতর জখমের শিকার হয়েছেন জামাই। এতে করে তার একটি চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। নিরুপায় হয়ে বৃহস্পতিবার তিনি যশোর আদালতে মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া শার্শা থানার ওসিকে অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলাটি করেছেন শার্শা উপজেলার কাঠশিকরা (নাভারন) গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন। আসামিরা হলেন, একই গ্রামের তাজরুল ইসলাম, মুক্তার হোসেন, আক্তার হোসেন, মৌসুমি খাতুন ও আকলি খাতুন। মামলায় ভুক্তভোগী উল্লেখ করেছেন, তিনি ফুটপাতে ফলবিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আসামিরা সকলেই তার শ্বশুরবাড়ির আত্মীয়। তার স্ত্রী ছাবিনা বেগমের…
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক মানুষের দুয়ারে দুয়ারে বা মসজিদের সামনে গিয়ে ভিক্ষা করার পুরোনো পদ্ধতি বাদ দিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষা করছে আরব আমিরাতের ভিক্ষুকরা। আমিরাতের আবুধাবির পুলিশ সাধারণ মানুষকে সতর্কতা দিয়েছে, রমজান মাসকে লক্ষ্য করে সাধারণ মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে ভিক্ষুকরা। ফলে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষা চাইছে তাদের কাছ থেকে রমজান মাসে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, “ভিক্ষা জনসাধারণের জন্য একটি উদ্বেগের বিষয়। কারণ ভিক্ষুকরা মসজিদের দরজা, রাস্তায়, মার্কেট, মল এবং অনলাইনে ভিক্ষা চায়” বিবৃতিতে পুলিশ আরও বলেছে, “ভিক্ষা একটি অসভ্য কাজ। ভিক্ষাকে নির্মূল করতে চলুন একসঙ্গে কাজ করি।” পুলিশ তাদের সতর্কতা বার্তায়…
ঢাকা অফিস রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকা অফিস স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ৫০৬ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকার তেল, ডাল, চিনি ও গম কিনছে সরকার। এর মধ্যে ১৫৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার গম কেনা হচ্ছে। সয়াবিন তেল কেনা হচ্ছে ৭৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা দিয়ে। আর ১০৭ কোটি ৬০ লাখ টাকার চিনি এবং ১৬৭ কোটি ৩৮ লাখ টাকার মসুর ডাল কেনা হবে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি, যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার। সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন…
ঢাকা অফিস বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র দায়িত্ব নিয়েছে সোমালিয়ান জলদস্যুদের অপর একটি দল। তাদের হাতে জাহাজটি বুঝিয়ে দিয়ে আগের দলটি জাহাজ ছেড়ে গেছে। সোমালিয়ান সময় দুপুর ১টার দিকে এ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। নতুন যারা দায়িত্ব নিয়েছেন তাদের সবার হাতে ভারী অস্ত্র। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক। তিনি জানান, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এই মুহূর্তে সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে নোঙ্গর করা আছে। নোঙ্গর করার পর ১৯ জনের একটি নতুন দল জাহাজের নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে জাহাজ হাইজ্যাকে নেতৃত্ব দেওয়া ৫০ জনের বেশি সংখ্যার দলটি জাহাজ ছেড়ে যায়। জিম্মি নাবিক…
কল্যাণ ডেস্ক পবিত্র রমজান মাস অন্য এগারো মাস অপেক্ষায় অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘রমজান মাসই হলো সেই মাস, যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত।’ সূরা বাকারা: ১৮৫ রমজানে আল্লাহর নির্দেশ পালনে দিনভর উপবাস থাকে মুসলমানরা। সন্ধ্যা হলেই আল্লাহর নির্দেশ পালনে সুন্নত তরিকায় ইফতার করবে রোজাদার। ইফতার সংক্রান্ত করণীয় ও দোয়াগুলো রোজাদারের জন্য পালন করা অনেক সাওয়াব ও কল্যাণের কাজ। ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাসবিহ-তাহলিল ও তাওবা-ইসতেগফার আল্লাহ কাছে অনেক পছন্দনীয়। ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলোই পূরণ করে দেন। রোজাদার প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার…
ক্রীড়া ডেস্ক একসময় বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন রাজিয়া খাতুন। বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগে খেলেছেন। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই। প্রসবকালীন জটিলতায় আজ ভোরে পৃথিবী ছেড়েছেন তিনি। তার সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে গ্রামের বাড়ি সাতক্ষীরায় সন্তান প্রসব করেন রাজিয়া। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই প্রাণ হারান তিনি। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন। তাই রাজিয়াকে খুব কাছ থেকে চেনেন দেশের নামি এই কোচ।…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে দুটি জামাতের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বৃহস্পতিবার কালেক্টরেট সভাকক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। আসন্ন ঈদুল ফিতরের দিন সকাল ৮টা প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় কেন্দ্রীয় ঈদগাহের পুরো প্রাচির পাশের প্রাচিরের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ কাজ সম্পন্ন করা, ঈদগাহের পর্যাপ্ত ফান্ড গঠন, ঈদের নামাজে নিরাপত্তা নিশ্চিত, ঈদগাহে দুটি জামাতের ব্যাপকভাবে প্রচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আলোচনা করেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম শাহীন,…
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা স্বর্নসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, ঝাউদিয়া পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মচারী আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বুধবার রাতে ঘুমেিয় পড়লে তাদের ঘরের গ্রীল ভেঙ্গে রাত ২ টার দিকে ৬/৭ জন অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান, ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত মুখ…
নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে তিনদিন আগে নদীতে নিখোঁজ মশিয়ার রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (১৩ মার্চ) সকালে সীমান্তের খলিসাখালি খাল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের শরীরে বাঁধা পাঁচ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করে তারা। মশিয়ার রহমান গোগা হরিশ্চন্দ্রপুর গ্রামের বুদো মোড়লের ছেলে। খুলনা ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরসিদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১০ মার্চ) বিকেলে একটি সোনার চালান নিয়ে ইছামতি নদী দিয়ে ভারতের পিপলি সীমান্তে প্রবেশকালে নদীতে ডুবে যান…









